এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোলমুক্ত সুবিধা পাবে ঢাবি শিক্ষার্থীরা

Post Image


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের টোল দিতে হবে না বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একইসঙ্গে ডাকসুর উদ্যোগে ‘তরঙ্গ’ বাস সার্ভিসের রুট বসিলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাকসুর নেতারা। 


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সদস্য মিফতাহুল হোসাইন আল মারুফ, শাহিনুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাস রুটের সভাপতি ও সেক্রেটারিরা।


সংবাদ সম্মেলনে ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, ডাকসুর নির্বাচনী ইশতেহারে উল্লিখিত পরিবহন খাতের একাধিক প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এরই অংশ হিসেবে ‘তরঙ্গ’ বাস রুটে অতিরিক্ত দুটি ট্রিপ (একটি আপ ও একটি ডাউন) বসিলা ব্রিজ অতিক্রম করে পরবর্তী স্টপেজ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই এই সেবা চালু হয়েছে এবং আগামী রোববার থেকে নিয়মিত সকাল ও বিকেল দুই শিফটে বাস চলাচল করবে।


তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দীর্ঘ বাস রুট ‘ক্ষণিকা’, যা ক্যাম্পাস থেকে গাজীপুর পর্যন্ত চলাচল করে। দীর্ঘ যানজটের কারণে এ রুটে এক্সপ্রেসওয়ে ব্যবহার অপরিহার্য হলেও টোল মওকুফ না থাকায় এতদিন শিক্ষার্থীদের কাছ থেকে টোল আদায় করা হতো। দীর্ঘ আলোচনা ও সমন্বয়ের পর আজ থেকে শিক্ষার্থীদের জন্য এই টোল সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। টোল বাবদ প্রয়োজনীয় অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।


ক্যাম্পাসের অভ্যন্তরে রিকশা চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে আসিফ আব্দুল্লাহ জানান, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ট্রাফিক পুলিশের সহযোগিতায় ক্যাম্পাসের আটটি প্রবেশপথে নির্দিষ্ট পোশাক ও ব্যবস্থাপনার আওতায় রিকশা চলাচল চালু করা হবে।


সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের আগে যেমন শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়েছিল, নির্বাচন-পরবর্তী সময়েও সেই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।


তিনি জানান, গত চার মাসে ডাকসুর কার্যক্রম পর্যালোচনার জন্য নিয়মিত হলভিত্তিক কর্মসূচি পরিচালনা করা হয়েছে। প্রতিটি হলে গিয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়া হচ্ছে। পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গেও আলোচনা করে তাদের সমস্যা চিহ্নিত করা হচ্ছে। খুব শিগগিরই এ চার মাসের অগ্রগতি নিয়ে একটি বিস্তারিত সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।


ভিপি সাদিক কায়েম আরও বলেন, অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহন সংকট দীর্ঘদিনের। বিশেষ করে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী শিক্ষার্থীদের টোল পরিশোধ একটি বড় সমস্যা ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতায় এখন থেকে শিক্ষার্থীদের জন্য এক্সপ্রেসওয়ে টোল পুরোপুরি মওকুফ করা সম্ভব হয়েছে, যা ডাকসুর একটি উল্লেখযোগ্য অর্জন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

জবিতে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১০৪ শিক্ষার্থী

মাস্টার্স শেষ হওয়ার পর হল ছাড়লেন জাকসু জিএস

নতুন অর্থবছরে পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট রুয়েটের

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

সর্বাধিক পঠিত

‘শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

চবিতে ভর্তি পরীক্ষার ডিউটি দিতে এসে আওয়ামীপন্থি শিক্ষক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাকসুর তালা

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্লাস–পরীক্ষা বর্জন

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোলমুক্ত সুবিধা পাবে ঢাবি শিক্ষার্থীরা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

তিতুমীর কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন