‘মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে’

Post Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বাড়ির আশপাশ কক্সবাজার, টেকনাফ দিয়ে দেশের মাদকের সবচেয়ে বড় চালান আসে বলে জানিয়েছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ শনিবার জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিএনপির সিনিয়র নেতা ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আরেকটা বিষয় আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালান আসে উনার বাড়ির আশেপাশ দিয়ে, কক্সবাজার, টেকনাফ। আগে শুনতাম বদী, এখন তো বদী নাই, বদী তো বদ হয়ে গেছে গা।

এখন ওইখানকার দায়িত্বটা কে নিছে। বাড়ির আশেপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওইদিক দিয়া মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়া কোনও কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্ত।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই আমার এলাকায় মানে ঢাকা-৩ এ একটাই হসপিটালের সাইনবোর্ড লেখা আছে, আমাদের সাবেক মন্ত্রী মোশাররফ ভাই তার নাম লেখা আছে এখানে উদ্বোধন করছেন। আমানউল্লাহ আমান সাহেব উপস্থিত ছিলেন। একটা স্টোন আছে। ১০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল পুরা মাদক আক্রান্ত, মানে রোগীও নাই ডাক্তারও নাই দারোয়ানও নাই। মাঝে মাঝে তিনটা ছাগল বসে থাকে। একটা নির্বাচনি এলাকার মধ্যে ১০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে কী গর্ব আমাদের কী অহংকার আমরা কত আগাইছি কত কিছু কইরা ফেলাইছি দেশের জন্য। যেখানে আদমশুমারি অনুযায়ী লোকসংখ্যা হলো ৬ লাখ সাড়ে ৬ লাখ। কিন্তু বেসরকারিভাবে ১৫ লাখ লোকের বসবাস একটি আসনে ঢাকা-৩ এ। সেখানে একটা হসপিটাল আছে, তার মধ্যে মাদক আসক্ত।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে’

ইতালি ও কাতারে ৮ প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

চার মাসেও দেয়নি নির্বাচনী ব্যয়ের হিসাব, জরিমানা গুণতে পারে ৭টি দল

বিপ্লবের মাস জুলাইয়ে দেশজুড়ে পদযাত্রা করবে এনসিপি

হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের

সর্বাধিক পঠিত

মুখোশ গণতন্ত্রের নামে ভেতরের বাকশাল কায়েম করেছিল হাসিনা

ফটিকছড়িতে আ’লীগের মশাল মিছিল

ঢাকা- ৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন বৈধ

যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল

ফেনীতে খালেদা জিয়াকে স্মরণ করলেন জামায়াত আমির

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ

তৃতীয়বারের মতো বিএনপি জিতবে নাকি জামায়াতের অভিষেক?

জামায়াত নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধানের সাক্ষাৎ

জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন