ফেনীতে খালেদা জিয়াকে স্মরণ করলেন জামায়াত আমির

Post Image


‘আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ফেনীর সন্তান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন এবং আধিপত্যবাদকে কখনো প্রশ্রয় দেননি। এজন্য আমরা তার জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করছি।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত জনসভায় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।

এসময় তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমেদকে স্মরণ করে বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মকবুল আহমদ সাহেবকে, যিনি জামায়াতে ইসলামীর কঠিন সময়ে আমিরের দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ তার ওপর শান্তি বর্ষণ করুন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি কলেজ মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে রাজার ছেলে রাজা হবে না, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে না, যার যোগ্যতা আছে সেই নেতৃত্বে আসবে। আমরা চাই একজন সাধারণ রিকশাচালকের সন্তানও যেন তার মেধা দিয়ে একদিন এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। অতীতের সেই ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের রাজনীতি আমরা গুঁড়িয়ে দিতে চাই। কেউ আমাদের বাধা দিয়ে আটকাতে পারবে না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী