বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে নরওয়ের বড় ব্যবধানে হেরেছে। হারের পর উঠে আসে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার বিতর্কিত সিদ্ধান্তে কথা।
এতে ব্যাপক সমালোচনার বিদ্ধ হন কোচ স্টালে সোলবাকেন। কোচের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন আর্লিং হালান্ড। তিনি জোর দিয়ে বলেছেন, এতে ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসত না। ব্যাপক সমালোচনা সত্ত্বেও এই নীতি নকআউট পর্বের জন্য নরওয়েকে আরো শক্তিশালী অবস্থানে রেখেছে বলে জানান হালান্ড।
বোস্টনের স্টেডিয়ামে উপস্থিত ফুটবলপ্রেমীরা হালান্ড ও মার্টিন ওডেগার্ডের মতো তারকাদের খেলতে না দেখে ক্ষোভ প্রকাশ করেন । গ্যালারি থেকে ‘উই ওয়ান্ট হালান্ড’ স্লোগান দিতে থাকেন ফুটবলপ্রেমীরা।
ম্যাচ শেষে হালান্ড বলেন, ‘ফ্রান্সের শক্তির কাছে এমনিতেও হেরে যেতেন। ম্যাচের আগেই বলেছিলাম যে এই ম্যাচের ফলাফল নিয়ে চিন্তিত নই আমরা। ফ্রান্স স্পষ্টভাবেই সেরা দল এবং তাদের প্রতিটি পজিশনে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে।
নরওয়ে কোচ সোলবাকেন এই স্কোয়াড রোটেশনকে অত্যন্ত সহজ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের তীব্র লড়াইয়ের পর দলের মূল খেলোয়াড়রা ক্লান্তিতে ভুগছিলেন।
নকআউট পর্বের জন্য খেলোয়াড়দের চাঙ্গা রাখাই ছিল মূল লক্ষ্য ছিল বলে যোগ করেন কোচ। গ্রুপ রানার্স-আপ হয়ে রাউন্ড থার্টি টুতে নরওয়ের প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি আইভরি কোস্ট।







