রোনালদোকে সর্বকালের সেরা বললেন ভিনিসিয়ুস, স্পষ্ট করলেন কারণ

Post Image

ফুটবলে ‘সর্বকালের সেরা’ কে, এই বিতর্কে সাম্প্রতিক সময়ে অনেকেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পক্ষে মত দিচ্ছেন। ২০২২ বিশ্বকাপ জয়ের পরই মূলত সেই আলোচনা জোরালো হয়েছে। তবে সেই বিতর্কের মাঝেই নিজের পছন্দ স্পষ্ট করে দিয়েছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার মতে, সর্বকালের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার (২৬ জুন) ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ভিনিসিয়ুসের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভিনিসিয়ুস বলেন, ‘আমি শুধু প্রতিভা দেখি না। আমি পুরো বিষয়টি দেখি।’

রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের মতে, রোনালদো ইংল্যান্ড, স্পেন, ইতালি ও পর্তুগালে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তার ভাষায়, ‘ক্রিশ্চিয়ানো ইংল্যান্ড, স্পেন, ইতালি ও পর্তুগালে নিজেকে প্রমাণ করেছেন। ভিন্ন লিগ, ভিন্ন সতীর্থ, ভিন্ন প্রজন্মের সঙ্গে খেললেও ফল সবসময় একই; গোল, শিরোপা এবং রেকর্ড।’

ভিনিসিয়ুস আরও বলেন, ‘তিনি (রোনালদো) কঠোর পরিশ্রমকে শিল্পে পরিণত করেছেন। তার শৃঙ্খলা, আত্মত্যাগ ও ধারাবাহিকতাও এক ধরনের প্রতিভা।’

সবশেষে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘এ কারণেই আমার কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার।’

সর্বশেষ খবর

রোনালদোকে সর্বকালের সেরা বললেন ভিনিসিয়ুস, স্পষ্ট করলেন কারণ

২০৩৮ বিশ্বকাপও আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারাল তুরস্ক

সেমিফাইনালে মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

ভিনি জোড়া গোলে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

২০৩৮ বিশ্বকাপের আয়োজক হতে চায় ফ্রান্স

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’

আজ টিভিতে যে খেলা দেখবেন

আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

তিন ম্যাচে ৩ উইকেটের পর রিশাদের সেরা বোলিং

সাকিবের সেই ফাইল আগামীকাল পৌঁছে দেবে বিসিবি

এবারের আইপিএল নিলামে সাত বাংলাদেশি

বাংলাদেশকে শাস্তি দেবে না আইসিসি, উল্টো বড় পুরস্কার ঘোষণা

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভিসা দিচ্ছে না ভারত

দেখে নিন ফিফার বর্ষসেরা একাদশে কারা আছে