তিন ম্যাচে ৩ উইকেটের পর রিশাদের সেরা বোলিং

Post Image

বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগব্রেকার প্রথম তিন ম্যাচে মাত্র ৩ উইকেট নেন। আজ (শুক্রবার) পার্থ স্কর্চার্সের বিপক্ষে তিনি এই টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন।

পাওয়ার প্লেতে এক ওভার বল করে ৯ রান দেন রিশাদ। পঞ্চম ওভারের চতুর্থ বলে এক ছক্কা হজম করেন। ছন্দ খোঁজার লড়াইয়ে থাকা কুপার কনোলিকে ফেরান হোবার্টের এই স্পিনার। সপ্তম ওভারের দ্বিতীয় বলে তাকে ক্রিস জর্ডানের ক্যাচ বানান রিশাদ। ওই ওভারে ১০ রান দেন তিনি।

শেষ দুই ওভারে রিশাদ আরও দুটি উইকেট নেন। দশম ওভারের দ্বিতীয় বলে শর্ট ফাইন লেগে মাইকেল ওয়েনের ক্যাচ হন অ্যারন হার্ডি। পরের চার বলে চারটি রান তোলে পার্থ। 

রিশাদ শেষবার বল হাতে নেন ১৬তম ওভারে। দ্বিতীয় বলেই লরি ইভান্সের কাছে ছক্কা হজম করেন। পরের বলে তাকে ম্যাকডারমটের গ্লাভসে ধরা পড়ান রিশাদ। 

৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। সিডনি থান্ডারের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো উইকেট পাননি তিনি। পরের ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে দুটি উইকেট, আর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে তৃতীয় খেলায় নেন ১ উইকেট। চার ম্যাচে ৭.৫০ ইকোনমি রেটে তার পকেটে ৬ উইকেট।

সর্বশেষ খবর

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

শেষ মুহূর্তের গোলে জিতল জার্মানি, পৌঁছে গেল নকআউটে

চলতি মাসেই পাকিস্তানে খেলতে যাচ্ছে বাংলাদেশ, দল ঘোষণা

ফুটবল উন্মাদনার মাঝেও বিসিবির কোটি টাকার টিকিট বিক্রি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

কবে হতে পারে ব্রাজিল–আর্জেন্টিনার মহাকাব্যিক লড়াই

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ