‘কোনো কিছুই অসম্ভব নয়’ আর্জেন্টিনাকে নিয়ে কেপ ভার্দের কোচ

Post Image

বিশ্বকাপের অভিষেকে চমক দেখাচ্ছে কেপ ভার্দে। প্রথমবার বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েই নকআউটের টিকিট কেটেছে তারা।

এবার ৩২ পেরিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার পালা। তবে কাজটা সহজ হবে না। কেপ ভার্দের প্রতিপক্ষ যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিরা প্রতিপক্ষ হলেও তাদের হারানো অসম্ভব কিছু নয় বলে জানিয়েছেন কোচ বুবিস্তা।

মাত্র ৫ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দের কোচ বুবিস্তা বলেছেন, ‘আমাদের জন্য কোনো কিছু অসম্ভব নয় (আর্জেন্টিনাকে হারানো)। এখন পর্যন্ত কেপ ভার্দে যা করেছে তাতে আমাদের এবং দেশের মানুষদের গর্ব হওয়া উচিত। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য গর্বের ব্যাপার।’

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে অপরাজিত আছে কেপ ভার্দে।

তিনটি ম্যাচই ড্র করায় ৩ পয়েন্ট পেয়ে ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হয়েছে তারা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গী হয়ে নকআউটে জায়গা পেয়েছে। বিশ্বকাপের শুরু থেকেই নাকি কেপ ভার্দের লক্ষ্য ছিল বিশ্বকে নিজেদের সামর্থ্য জানান দেওয়া। গকতাল সৌদি আরবের সঙ্গে ম্যাচ ড্র করার পর বুবিস্তা বলেছেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল নিজের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এই পর্যায়ে এসে আর্জেন্টিনা এবং মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ এক ব্যাপার।

ম্যাচের ফল যা-ই হোক না কেন। নকআউটের ম্যাচ আগামী ৪ জুলাই খেলবে আর্জেন্টিনা-কেপ ভার্দে।

সর্বশেষ খবর

ফ্রান্সের বিপক্ষে আমরা এমনিতেও জিততাম না: আর্লিং হালান্ড

‘কোনো কিছুই অসম্ভব নয়’ আর্জেন্টিনাকে নিয়ে কেপ ভার্দের কোচ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে বুলবুলের চিঠি

বিশ্বকাপের মাঝেই মেসি ভক্তদের জন্য বড় দুঃসংবাদ

হ্যাটট্রিকে দেম্বেলের জাদু, নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স

রোনালদোকে সর্বকালের সেরা বললেন ভিনিসিয়ুস, স্পষ্ট করলেন কারণ

সর্বাধিক পঠিত

আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

আজ টিভিতে যে খেলা দেখবেন

‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’

তিন ম্যাচে ৩ উইকেটের পর রিশাদের সেরা বোলিং

সাকিবের সেই ফাইল আগামীকাল পৌঁছে দেবে বিসিবি

এবারের আইপিএল নিলামে সাত বাংলাদেশি

বাংলাদেশকে শাস্তি দেবে না আইসিসি, উল্টো বড় পুরস্কার ঘোষণা

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভিসা দিচ্ছে না ভারত

দেখে নিন ফিফার বর্ষসেরা একাদশে কারা আছে