সেমিফাইনালে মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

Post Image

ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ মানে পুরো পৃথিবী দুইভাগে বিভক্ত হয়ে যায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই আবেগ, উত্তেজনা আর বিশ্বজুড়ে কোটি ভক্তের দৃষ্টি। সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে উত্তাপ কয়েকগুণ বেড়ে যায়।

প্রায় তিন দশক ধরে বিশ্বকাপে দুই দলের দেখা হয়নি। সবশেষ ১৯৯০ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে ইতালির তুরিনে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিনে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, বিশ্বকাপে আর দেখা হয়নি এই দুই লাতিন জায়ান্টের।

তবে এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে পারে। চলমান বিশ্বকাপে সমীকরণ মিলে গেলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ফুটবলের সবচেয়ে আলোচিত দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা।

গ্রুপ ‘জে’-তে টানা দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ২৮ জুন তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে। ইতোমধ্যে গ্রুপ শীর্ষস্থান নিশ্চিত করায় দ্বিতীয় রাউন্ডে মেসিবাহিনী মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ দলের সঙ্গে। সেই সমীকরণ অনুযায়ী সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এগিয়ে রয়েছে উরুগুয়ে।

অন্যদিকে শুরুটা ভালো না হলেও এরপর হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করায় দ্বিতীয় রাউন্ডে নেইমারদের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্স-আপ দল। সেই গ্রুপে এখনো লড়াইয়ে রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন যে কোনো এক দলই সামনে পড়তে পারে সেলেসাওদের।

যদি ব্রাজিল ও আর্জেন্টিনা দ্বিতীয়, তৃতীয় রাউন্ড এরপর কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারে, তাহলে বিশ্বকাপের সেমিফাইনালে দেখা মিলতে পারে ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথের। ফুটবলবিশ্ব তখন আবারও দুভাগ হতে পারে ব্রাজিল বনাম আর্জেন্টিনার বিশ্বকাপের মঞ্চের মহারণ ঘিরে। ১৯৯০ সালের সেই স্মরণীয় ম্যাচের পর বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি দুই দল। দীর্ঘ ৩৫ বছর বিশ্বকাপের মঞ্চে দুদলের দেখা না হওয়ার অপেক্ষার পালা কি শেষ হবে এবার, সে উত্তর সময়ই বলে দেবে।

সর্বশেষ খবর

সেমিফাইনালে মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

ভিনি জোড়া গোলে গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

২০৩৮ বিশ্বকাপের আয়োজক হতে চায় ফ্রান্স

তীব্র ঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ, দীর্ঘ সময় বিলম্ব হওয়ার সম্ভাবনা

একাদশে এক পরিবর্তন নিয়ে ভোরে মাঠে নামছে ব্রাজিল

স্কটল্যান্ডের ম্যাচে নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা জানালেন আনচেলত্তি

অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

সর্বাধিক পঠিত

‘বাংলাদেশ দলে বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই’

দুই ওভারে তিন উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান

আজ টিভিতে যে খেলা দেখবেন

তিন ম্যাচে ৩ উইকেটের পর রিশাদের সেরা বোলিং

আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

এবারের আইপিএল নিলামে সাত বাংলাদেশি

বাংলাদেশকে শাস্তি দেবে না আইসিসি, উল্টো বড় পুরস্কার ঘোষণা

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

সাকিবের সেই ফাইল আগামীকাল পৌঁছে দেবে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভিসা দিচ্ছে না ভারত