স্কটল্যান্ডের ম্যাচে নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা জানালেন আনচেলত্তি

Post Image

 দীর্ঘ আড়াই বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ ম্যাচে তাকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে ম্যাচে নেইমারকে কতক্ষণ খেলানো হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে নেইমার এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সাম্প্রতিক অনুশীলনেও তিনি ভালো ছন্দে ছিলেন। ব্রাজিল কোচের মতে, নেইমারের মতো অভিজ্ঞ ও সৃজনশীল ফুটবলারের প্রত্যাবর্তন দলের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুরুর একাদশে নেইমার থাকবেন কি না, সে বিষয়েও সরাসরি কিছু বলেননি আনচেলত্তি। তবে রসিকতার সুরে তিনি জানান, শারীরিকভাবে খেলার জন্য প্রস্তুত আছেন নেইমার। এমনকি মাঠে না নামলেও ডাগআউটে তার উপস্থিতি তরুণ খেলোয়াড়দের জন্য বড় প্রেরণা হয়ে উঠবে।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে সর্বশেষ চোটে পড়েন নেইমার। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোটে আক্রান্ত হওয়ার পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে পারেননি তিনি। সেই দীর্ঘ বিরতির পর এবার আবারও জাতীয় দলে ফেরার অপেক্ষায় রয়েছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এই তারকা।

নেইমারকে কতক্ষণ খেলানো হবে এমন প্রশ্নের জবাবে সরাসরি কিছু না বললেও আনচেলত্তির মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, তার ফিটনেস নিয়ে কোনো শঙ্কা নেই। কোচ বলেন, সে ৯০ মিনিটও খেলতে পারে। ভালো অবস্থায় আছে, খুব কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনও ভালো হয়েছে। তাকে নিয়ে আমি খুবই খুশি।

মরক্কোর বিপক্ষে ড্র এবং হাইতির বিপক্ষে জয়ের পর নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। আর সেই ম্যাচেই দীর্ঘ বিরতির পর আবারও হলুদ জার্সিতে মাঠে দেখা যেতে পারে নেইমারকে।

সর্বশেষ খবর

‘ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ হলেও দেশের ফুটবল পরিবর্তন হবে না’

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, শরিফুলই প্রথম

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

স্টার্ক ঝড়েই তছনছ বাংলাদেশ

ফাইনাল ম্যাচে মারামারির ঘটনায় আর্জেন্টিনার ৩ ফুটবলার ‘নিষিদ্ধ’

‘এ বছর বিপিএল হচ্ছে না, গত দুই আসরে ক্ষতি ৪০ কোটি’

সর্বাধিক পঠিত

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিতে চিঠি বিসিবির

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস

লাহোর বিমানবন্দরে আমিনুলকে বিদায় জানালেন পিসিবি সভাপতি

আজ টিভিতে যে খেলা দেখবেন

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিল নিউজিল্যান্ড

মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেফতার ১

আজ টিভিতে যে খেলা দেখবেন