দুই ওভারে তিন উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান

Post Image

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলো না পাকিস্তানের। প্রথম ওভারে সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান। পরের ওভারে সাইম আইয়ুব ও সালমান আলী আগাকে ফেরালেন ভারতীয় পেসার জাস্প্রিত বুমরাহ। তাতেই বড় বিপদে পড়েছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩ রানে। এখন ব্যাট করছেন বাবর আজম ও উসমান খান।

এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।

এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৩৭ রানের জুটি। সাইম আইয়ুবের করা বলে ২৪ রানে আউট হন তিলক। পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া।

সর্বশেষ খবর

কবে হতে পারে ব্রাজিল–আর্জেন্টিনার মহাকাব্যিক লড়াই

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতির বিপক্ষে সহজ জয় ব্রাজিলের

আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক, ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার

কুনহার জোড়া গোলে ব্রাজিল ৩-০ এগিয়ে

সমালোচনায় পদত্যাগ মেসির বাবার মৃত্যুসংবাদ প্রচার করা সেই উপস্থাপকের

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া