২০৩৮ বিশ্বকাপের আয়োজক হতে চায় ফ্রান্স

Post Image

২০৩৮ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার পরামর্শ পেয়েছে ফ্রান্স। দেশটির ক্রীড়া অবকাঠামো ও বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা নিয়ে তৈরি একটি প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।


ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপ জানিয়েছে, প্রতিবেদনটি ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী মারিনা ফেরারির কাছে জমা দেওয়া হবে। এতে সুপারিশ করা হয়েছে যে, ফ্রান্স যেন আগামী বছরগুলোতে একাধিক বড় ফুটবল আসর আয়োজনের লক্ষ্য নির্ধারণ করে। এর মধ্যে রয়েছে ২০৩৩ সালে মেয়েদের ইউরো, ২০৩৬ সালে ছেলেদের ইউরো এবং ২০৩৮ সালে ফিফা বিশ্বকাপ। 


সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, আধুনিক স্টেডিয়াম, উন্নত পরিবহন ব্যবস্থা এবং বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের দীর্ঘ অভিজ্ঞতা ফ্রান্সকে শক্তিশালী প্রার্থী করে তুলতে পারে।


২০৩৮ বিশ্বকাপের জন্য জার্মানির সঙ্গে যৌথভাবে বিড করার সম্ভাবনাও আছে ফ্রান্সের। দুই দেশের বিদ্যমান অবকাঠামো ও ফুটবল সংস্কৃতি এমন একটি যৌথ প্রস্তাবকে আরো আকর্ষণীয় করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।


তবে বিশ্বকাপ আয়োজনের পথ এখন আর সহজ নয়। ফিফার মহাদেশভিত্তিক আয়োজন নীতি এবং ভবিষ্যতের আয়োজক নির্বাচন প্রক্রিয়া এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

২০৩০ বিশ্বকাপ হবে তিন মহাদেশে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে প্রথম আসরের আয়োজক উরুগুয়ের সঙ্গে স্বাগতিক হিসেবে দেখা যাবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কোকে। আর ২০৩৪ আসরের আয়োজক সৌদি আরব।  ফলে ২০৩৮ বিশ্বকাপের আয়োজক নির্বাচন নিয়ে এখনই স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। কারণ, আট বছরের মধ্যে ইউরোপের আরেক দেশকে আয়োজন স্বত্ব নাও দিতে পারে ফিফা।


তবু ফুটবল বিশ্লেষকদের বিশ্বাস, সময়মতো পরিকল্পনা শুরু করতে পারলে ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে ফ্রান্স।


এখন পর্যন্ত দুবার ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে ফ্রান্স—১৯৩৮ ও ১৯৯৮ সালে।

সর্বশেষ খবর

২০৩৮ বিশ্বকাপের আয়োজক হতে চায় ফ্রান্স

তীব্র ঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ, দীর্ঘ সময় বিলম্ব হওয়ার সম্ভাবনা

একাদশে এক পরিবর্তন নিয়ে ভোরে মাঠে নামছে ব্রাজিল

স্কটল্যান্ডের ম্যাচে নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা জানালেন আনচেলত্তি

অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার

পানামাকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া

সমালোচনার পাহাড় ডিঙিয়ে ইতিহাসের চূড়ায় রোনালদো, পর্তুগালের জয়োৎসব

সর্বাধিক পঠিত