জ্বালানির দাম কমায় ভাড়া কমাচ্ছে ‘এয়ার এশিয়া এক্স’

Post Image
উড়োজাহাজের জ্বালানির (জেট ফুয়েল) দাম কমায় বিমান ভাড়া কমাচ্ছে মালয়েশিয়ার বাজেট এয়ারলাইনস ‘এয়ার এশিয়া এক্স’। তবে যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক সময়ের দর (প্রায় ৮০ ডলার) থেকে এটি এখনো বেশ বেশি।

এয়ার এশিয়া এক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিঙ্গাম জানিয়েছেন, গত ১৫ জুন থেকে বিমান সংস্থাটি তাদের ভাড়া ৫ শতাংশ কমিয়েছে। জ্বালানির দাম আরো কমলে প্রতি সপ্তাহে ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হবে। জ্বালানির দাম বাড়ার কারণে বিমান চলাচল শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনকার মতোই স্বাভাবিক থাকবে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার ঘটনাটি বিমান চলাচল শিল্পের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। এর ফলে গত মার্চ মাসের তুলনায় জ্বালানির দাম অনেক কমেছে।

গত শুক্রবার সিঙ্গাপুরে উড়োজাহাজের জ্বালানি প্রতি ব্যারেল প্রায় ১১২ ডলারে বিক্রি হয়েছে। এটি গত ৩০ মার্চের সর্বোচ্চ ২৪২ ডলারের চেয়ে অনেক কম। 

সূত্র: আলজাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জ্বালানির দাম কমায় ভাড়া কমাচ্ছে ‘এয়ার এশিয়া এক্স’

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচ পার্টির অনির্দিষ্টকালের জন্য অবস্থান

কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ একটি বৃহত্তর লড়াইয়ের অংশ

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন চীনের

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প