শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচ পার্টির অনির্দিষ্টকালের জন্য অবস্থান

Post Image

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুলিশের নির্দেশ অমান্য করে দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান নিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকেরা। নয়াদিল্লিতে জুনের তীব্র গরমের মধ্যেও আন্দোলনকারীরা রাতে রাস্তা ও ফুটপাতে ঘুমান। ব্যাপক পুলিশ উপস্থিতির মধ্যেই দ্বিতীয় দিনে তাদের সঙ্গে আরো মানুষ যোগ দেন।

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে সম্প্রতি স্নাতক পাস করা এই ভাইরাল আন্দোলনের নেতা অভিজিৎ দিপকে চলতি মাসের শুরুতে ভারতে ফিরে আসেন। ইন্টারনেট থেকে আন্দোলনকে রাস্তায় নামিয়ে ভারতীয় যুবসমাজের ক্ষোভকে আরো চাঙা করে তুলেছেন তিনি।

ভারতের ১৪০ কোটি জনসংখ্যার প্রায় অর্ধেকই ২৫ বছরের কম বয়সি। পড়ালেখা ও চাকরির চাপে থাকা যুবসমাজের মধ্যে ঘন ঘন পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং ফলে অসংগতির কারণে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দিপকের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) যুবকদের এই ক্ষোভ ও হতাশাকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে।

কিছুদিন আগেও এটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুক ও কটাক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি যুবসমাজকে তেলাপোকার (ককরোচ) সঙ্গে তুলনা করলে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। তখন দিপকে এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, ‘সব তেলাপোকা যদি একসঙ্গে জড়ো হয়, তাহলে কী হবে?’

দ্রুতই এই ভাবনা ভাইরাল হয়। দিপকে একটি আনুষ্ঠানিক ওয়েবসাইট খোলেন। তাদের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে, যা গত ১২ বছর ধরে ক্ষমতায় থাকা ভারতের ক্ষমতাসীন দলের চেয়ে দ্বিগুণ।

সূত্র: আল-জাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জ্বালানির দাম কমায় ভাড়া কমাচ্ছে ‘এয়ার এশিয়া এক্স’

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচ পার্টির অনির্দিষ্টকালের জন্য অবস্থান

কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ একটি বৃহত্তর লড়াইয়ের অংশ

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই

বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন চীনের

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প