লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

Post Image

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির তিন দিন পর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হলো ইসরায়েল এবং ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লা। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে থেকে কার্যকর হয়েছে এ যুদ্ধবিরতি।

ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং হিজবুল্লাহের দু’টি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লার কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণার পরও প্রায় এক ঘণ্টা দক্ষিণ লেবাননে এক ডজন বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী, তবে স্থানীয় সময় বিকেল ৫টার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর তরফ থেকে কোনো ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা বিমান হামলা হয়নি।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও রাত ৮টার দিকে দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে ড্রোনের আঘাতে ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে নিশ্চিত তথ্য জানতে আইডিএফের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে লেবাননে বিমান অভিযান পরিচালনা করেছিল আইডিএফ। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪৭ জন। সেই অভিযানের ১২ ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও হিজবুল্লার যুদ্ধবিরতির খবর পাওয়া গেলো।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন—মার্কিন, কাতারি এবং ইরানি কর্মকর্তাদের তৎপরতার ফলাফল এই যুদ্ধবিরতি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, “হিজবুল্লা এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও আজও লেবাননে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে, তবে আমরা বুঝতে পারছি এবং আশা করছি যে এখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।”

ইরানের মদতপুষ্ট শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইসরায়েলের পুরোনো শত্রু। লেবাননের দক্ষিণাঞ্চল এই গোষ্ঠীটির ঘাঁটি। ২০২৪ সালে হিজবুল্লাকে নির্মূল করতে প্রথমবারের মতো লেবাননে সর্বাত্মক অভিযান শুরু করে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর সেবারের অভিযানে নিহত হন হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীটির প্রথমসারির অধিকাংশ নেতা এবং কমান্ডার। ফলে তছনছ হয়ে যায় গোষ্ঠীটির সাংগঠনিক চেইন অব কমান্ড। এছাড়া হিজবুল্লার সামরিক স্থাপনাগুলো ও অস্ত্রাগারেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেবার।

টানা ৯ মাস অভিযান চালানোর পর ২০২৫ সালের জুনের দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে যায় লেবানন-ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি ছিল ভঙ্গুর। কারণ যুদ্ধবিরতি চুক্তির পরও মাঝেমাঝেই দক্ষিন লেবাননে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতো আইডিএফ, পাল্টা জবাব দিতো হিজবুল্লাও।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাকিস্তানে পরপর বিস্ফোরণ, নিহত ৭

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

প্রথমবার ইসরাইল সফরে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট

ট্রাম্পের মন্তব্যকে ‘বানানো গল্প’ বলে ক্ষোভ ঝাড়লেন মেলোনিন

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে পঞ্চম দফায় বৈঠকে বসতে যাচ্ছে লেবানন-ইসরাইল

সর্বাধিক পঠিত

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিভি উপস্থাপক

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি-পানিও বিষাক্ত হয়ে গেছে

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প