বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

Post Image

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতার ঘটনাকে কেবল ‘গণমাধ্যমের অতিরঞ্জন’ বা ‘রাজনৈতিক সহিংসতা’ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।


শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি রাজবাড়ীতে অমৃত মণ্ডল নামে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে ধরেন।


রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও জানান, গত কয়েক দিনে একাধিক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত কিছু প্রচারিত বয়ান প্রত্যাখ্যান করেছে ভারত।


অমৃত মণ্ডলের ঘটনা নিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। যা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে বলা হয়, এটি সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট নয়। অমৃত একাধিক অপরাধের মামলায় অভিযুক্ত ছিলেন। ঘটনাটি নিয়ে সামজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য সরকারের নজরে এসেছে।


পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। 


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে চরমপন্থীদের লাগাতার সহিংসতা গভীর উদ্বেগের বিষয়। ময়মনসিংহে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাই। এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা করি।’


টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, ‘স্বাধীন সূত্র অনুযায়ী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ ও জমি দখলসহ সহিংসতার ২ হাজার ৯০০টির বেশি নথিভুক্ত ঘটনার তথ্য আছে।’ গত জুলাই মাসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছিল, ২০২৪ সালের ৪ আগস্ট থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১১ মাসে দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ২ হাজার ৪৪২টি সহিংসতার ঘটনা ঘটেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মহররম মাসে অনুষ্ঠিত হবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

চুক্তি সম্পন্ন হওয়ায় ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি চূড়ান্ত, শিগগিরই সময় ও স্থান ঘোষণা:ট্রাম্প

এবার ইরানের ‘খার্গ দ্বীপ’ দখলের হুমকি ট্রাম্পের

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

সর্বাধিক পঠিত

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করেছেন ইরানের প্রেসিডেন্ট

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

খামেনির উত্তরসূরি কে হচ্ছেন, কাদের নাম শোনা যাচ্ছে