৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

Post Image


যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র চার ঘণ্টার মধ্যে অন্তত ২৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা।


ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রজুড়ে ১ দশমিক ৫ বা তার বেশি মাত্রার মোট ১০৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সংস্থাটির পরিসংখ্যান বলছে, গত সাত দিনে দেশটিতে মোট ৭৩১টি ভূমিকম্প হয়েছে। আর গত ৩০ দিনের হিসাবে এই সংখ্যা প্রায় ৩ হাজার ৭০৭টিতে পৌঁছেছে।


বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশই খুবই মৃদু মাত্রার হওয়ায় এসব ভূমিকম্প সাধারণ মানুষের কাছে তেমনভাবে অনুভূত হয় না। তবে ভূকম্পন পর্যবেক্ষণ যন্ত্রে সেগুলো ধরা পড়ে।


সাম্প্রতিক ভূমিকম্পগুলোর বেশিরভাগই ছিল তুলনামূলক কম মাত্রার। সর্বশেষ রেকর্ড অনুযায়ী, নেভাদার লাভলকে ১.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, যার গভীরতা ছিল প্রায় ৪ কিলোমিটার। এর আগে টেক্সাসের ভ্যান হর্নে ১.৯ মাত্রার এবং ক্যালিফোর্নিয়ার সোলেদাদে ২.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।


এ ছাড়া হাওয়াইয়ের আগ্নেয়গিরি এলাকায়, আলাস্কার সোলডোটনা ও হ্যাপি ভ্যালি, নিউ মেক্সিকোর লাভিং এবং টেক্সাসের কয়েকটি অঞ্চলেও স্বল্প মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।


চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে লুইজিয়ানার কুশাট্টায়, যার মাত্রা ছিল ৪.৯। আর চলতি মাসে সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে আলাস্কার উনালাস্কায়, যার মাত্রা ছিল ৬.১।


অন্যদিকে চলতি বছরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে আলাস্কার স্যান্ড পয়েন্ট এলাকায়, যার মাত্রা ছিল ৭.৩। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছোট মাত্রার ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে আলাস্কা, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই ভূকম্পনপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব ভূমিকম্প বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয় না।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে সম্মত ট্রাম্প

‘চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান’

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

আসামে ভারতীয় বিমানবাহিনীর ‘এএন-৩২’ বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানি স্পিকার

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

রোববার যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে: রয়টার্স

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

সর্বাধিক পঠিত

পদত্যাগ করেছেন ইরানের প্রেসিডেন্ট

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

বড়দিনের ধর্মোপদেশে গাজাবাসীর দুরাবস্থা নিয়ে উদ্বেগ পোপ লিওর

সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ

ইসরায়েলের ধ্বংসযজ্ঞে গাজার মাটি-পানিও বিষাক্ত হয়ে গেছে

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতান নিছক অতিরঞ্জন হিসেবে দেখার সুযোগ নেই: ভারত

খামেনির উত্তরসূরি কে হচ্ছেন, কাদের নাম শোনা যাচ্ছে

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র