যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু

Post Image

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনায় মধ্যস্থতা করছে কাতার ও পাকিস্তান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আশা থাকবে বৈঠকগুলো যেন শেষ পর্যন্ত স্থায়ী চুক্তি স্বাক্ষরের দিকে যায়। তাহলে আগের সই হওয়া সমঝোতা স্মারকে উল্লেখ করা বিষয়গুলো সঠিকভাবে সমাধান করবে।’

কাতারের মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের সব দিক ও বিষয় নিয়ে চূড়ান্ত চুক্তির শর্ত নির্ধারণ বা আলোচনার জন্য বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। এর পাশাপাশি, সমঝোতা স্মারকের বাস্তবায়ন তদারকি করা, অর্জিত অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করতে ফলো-আপ (অনুবর্তী) দল গঠন করা হয়েছে।’

মন্ত্রণালয় আরও জানায়, পাকিস্তানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করা অব্যাহত রাখবে কাতার। যেন আলোচনা প্রক্রিয়াটি তার লক্ষ্য অর্জনের ইতিবাচক পরিবেশ পায়। কেননা কাতার দৃঢ়ভাবে বিশ্বাস করে, যেকোনো দ্বন্দ্ব মোকাবিলা এবং বিরোধ নিষ্পত্তির জন্য সংলাপ ও কূটনীতিই হলো সর্বোত্তম পথ।’

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হচ্ছে সরাসরি আলোচনা। দেশটির বার্গেনস্টক রিসোর্টে আজ রবিবার দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত এই আলোচনা। এই হাই প্রোফাইল বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই দলে আরও রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মধ্যস্থতাকারী দেশ হিসেবে এই বৈঠকে অংশ নিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। এ ছাড়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানিও থাকবেন এই আলোচনায়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই