এনসিপির চট্টগ্রাম নগর কমিটির সভাপতি-সচিবকে শোকজ

Post Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের ঘটনায় অভিযুক্ত নেতার পক্ষে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

শুক্রবার (২০ জুন) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে এ সংক্রান্ত একটি শোকজ নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়, গত ১৮ জুন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে উত্থাপিত হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তে কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশনায় তিন সদস্যের একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিযোগটি তদন্তাধীন থাকা অবস্থায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাড ব্যবহার করে প্রেস বিজ্ঞপ্তি এবং ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাংগঠনিক সিদ্ধান্তের আগেই প্রকাশ্যে অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগকারীকে আক্রমণাত্মক ও অসম্মানজনক ভাষায় মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলার পরিপন্থি উল্লেখ করে চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মুনির উদ্দিনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। নোটিশের অনুলিপি দলটির আহ্বায়ক, সদস্যসচিব এবং কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছেও পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এনসিপির এক পদপ্রত্যাশী নারী কর্মী কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও মহানগর নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তিনি দাবি করেন, সংগঠনের পদ দেওয়ার আশ্বাসে তাকে নগরের একটি হোটেলের বারে ডেকে নেওয়া হয় এবং সেখানে অশোভন আচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়া হয়।

তবে অভিযোগের পর চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলা হয়, সুজা উদ্দিনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’।

এনসিপির নগর কমিটির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন নিজের ফেসবুক পোস্টে অভিযোগকারী নারীকে ‘নর্তকী’ ও ‘ভাড়াটে নারী’ হিসেবে উল্লেখ করেন। পার্টির ইমেজ নষ্ট করার জন্য এমন অভিযোগ করার হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম নগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, ‘আমি ৬ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলাম। গতকাল হাসপাতাল থেকে বাসায় এসেছি। মহানগর কমিটির স্ট্যাটমেন্ট দেওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। কীভাবে নগর কমিটির প্যাড ব্যবহারের করা হয়েছে, কারা করেছে এগুলো আমি খোঁজ নিচ্ছি।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি