ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

Post Image


ঢাকার সাভারে ইয়াবাসহ আটক ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইসির খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, বৃহিষ্কৃত ছাত্রদল নেতার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।


পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে চাপাইন এলাকায় অভিযান চালিয়ে  ইয়াবাসহ তাইসির খানকে আটক করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে একজন সহযোগীর সঙ্গে মাদক সেবন করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে।


সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এদিকে, বুধবার (১৭ জুন) সাভার থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সারাফাত হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাইসির খানকে বহিষ্কারের কথা জানানো হয়। একই সঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।


ঘটনার সত্যতা স্বীকার করে সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ মাশফি বলেন, মাদকের বিষয়ে ছাত্রদলের অবস্থান জিরো টলারেন্স। এ ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

কারাগারে পাঠানো হল শিবির নেতা জিসানকে

কারাগারে পাঠানো হলো শিবির নেতা জিসানকে

সর্বাধিক পঠিত

বাবার অসমাপ্ত কাজ পূর্ণ করব: মাসুদ সাঈদীর

ঠাকুরগাঁওয়ে ত্যাগী নেতার ক্ষোভ—দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে অবসর ঘোষণা তুষারের।

এনসিপির আরো এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন

ঢাকা-১৪ আসনে জামায়াতের ব্যারিস্টার আরমান বিজয়ী

বিএনপি আর বেশিদিন টিকবে না, তাদের চিকিৎসা দরকার: কর্নেল অলি

ঢাকা- ১৮ আসনে সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাঁই হবে না: এসএম জাহাঙ্গীর

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির

জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই