নির্বাচনি প্রচার শুরুর প্রথম দিনেই ঢাকা- ১৮ আসনে সন্ত্রাস-চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, যারা সাধারণ মানুষদের সেবা করবেন তাদের আমরা সাধুবাদ জানাই। সবাই মিলে তাদের সেবায় নিয়োজিত থাকবো। ৩৮ বছর যাবত রাজনীতির সাথে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম এখনো আছি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরখান এলাকায় শাহ কবির (র.) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় করোনাকালীন সময়ের কথা তুলে ধরে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, যখন কারো বাবা মারা গেলে সন্তান লাশ দেখতে যেতো না তখন আমরা দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নিয়েছি এবং সাধ্য অনুযায়ী সহায়তা করেছি। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করে শোডাউন বা মিছিল করবো না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন মানবিক দেশ গড়বেন। মানবিক দেশ গড়তে হলে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।
তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভোটে আমরা সরকার গঠন করতে পারি তাহলে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যান অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড এবং হেল্থ কার্ড দেয়া হবে। ১৮ মাসে সারাদেশ থেকে দেড় কোটি মানুষকে চাকরি দেয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে, উত্তরখান থানা এলাকার ৪৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার সময় বায়োবৃদ্ধ নারী পুরুষ, তরুণ তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।
উত্তখান থানা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জামির হোসেন, সেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, আওলাদ হোসেন, মো.আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো.আমান উদ্দিন, আলমাছ আলী, চান মিয়া বেপারী ও খিলক্ষেত, বিমানবন্দর, ভাটারা থানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







