কাউ‌নিয়ায় আ‌লোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ ও বিতরণ কর্মসূ‌চি ২০২৬ সম্পন্ন

Post Image

রংপু‌রের কাউনিয়ায় ঐ‌তিহ্যবাহী সামা‌জিক ও স্বেচ্ছা‌সেবী সংগঠন আ‌লোর বাহ‌নের আ‌য়োজ‌নে বৃক্ষ‌রোপণ ও বিতরণ কর্মসূ‌চি-২০২৬ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ শ‌নিবার (১৩ জুন)  বি‌কে‌লে শহীদবাগ স্কুল এন্ড ক‌লেজ মা‌ঠে এ কর্মসূ‌চি পালন করা হয়। 

এসময় শহীদবা‌গ স্কুল এন্ড ক‌লে‌জ, শহীদবাগ বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় ও খোর্দ্দ ভূতছাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সাধারণ জনগ‌নের মা‌ঝে উন্নত জা‌তের বেল, ডা‌লিম, আমল‌কি, জাত নিম, পেঁয়ারা ইত্যাদি গাছের চারা ছাড়াও  ১০০ টি বেগুন, ম‌রিচ, ফূলক‌পির চারা বিতরন করা হয়। 

আ‌লোর বাহ‌নের সভাপ‌তি মোঃ আসাদ হো‌সেন মিঠু‌নের সভাপ‌তি‌ত্বে অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে বক্তব্য রা‌খেন আগামী শহীদবাগ ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে চেয়ারম‌্যান পদপ্রার্থী  ও বিএন‌পি নেতা অধ্যক্ষ সে‌কেন্দার আলী বিএস‌ সি এবং জামায়া‌তে ইসলামী ম‌নো‌নীত  চেয়ারম্যান প্রার্থী মোঃ আ‌তিউর রহমান । 

আমন্ত্রিত অ‌তি‌থি হি‌সে‌বে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন শহীদবাগ স্কুল এন্ড ক‌লে‌জের সহকারী শিক্ষক রেজাউল হক বাবলু, শহীদবাগ বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক মোঃ নুরুন্নবী, খোর্দ্দ ভূতছাড়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের শিক্ষক মিজানুর রহমান সাজু, ‌শি‌ক্ষিকা মোছা: নুরজাহান পারভীন ও  নাজমুন্নাহার, আ‌লোর বাহ‌নের উপ‌দেষ্ট‌া শামীম মুহাম্মদ ওবাইদুল হক, মোঃ ম‌নোয়ার হো‌সেন, সুজন আব্দুল্লাহ, ছাত্র‌নেতা মাহাবুর রহমানসহ স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ। 

সভাপ‌তি মোঃ আসাদ হো‌সেন মিঠুন উপ‌স্থিত আম‌ন্ত্রি‌ত অ‌তি‌থি, শিক্ষকমন্ডলী ও  শিক্ষার্থী‌দের  আ‌য়োজ‌নে অংশগ্রহন করার জন‌্য ধন‌্যবাদ জানান। তি‌নি কর্মসূ‌চি বাস্তবায়‌নে যারা সময়, শ্রম, অর্থ দি‌য়ে‌ছেন তা‌দের প্রতিও কৃতজ্ঞতা জানান। 

আ‌লোর বাহ‌নের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শহীদার রহমান শহীদ জানান, ২০১৯ সা‌লে প্রতিষ্ঠার পর থে‌কে আ‌লোর বাহন বি‌ভিন্ন সামা‌জিক ও স্বেচ্ছা‌সেবামূলক কাজ ক‌রে আস‌ছে। তারই ধারাবা‌হিকতায় আজ‌কের এ আ‌য়োজন।  

এসময় আ‌লোর বাহ‌নের সাংগঠ‌নিক সম্পাদক আহসান হা‌বিব বিপ্লব, সহ-সাংগঠ‌নিক সম্পাদক ম‌নিরুল ইসলাম, অ‌ফিস সম্পাদক আব্দুল্লাহীল কা‌ফি শা‌মিম,  কার্য‌নির্বাহী প‌রিষদ সদস্য শাহ‌রিয়ার সা‌দিক,  সদস্য মওদূদ আহ‌মেদ‌ সিফাত  উপ‌স্থিত ছি‌লেন। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কাউ‌নিয়ায় আ‌লোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ ও বিতরণ কর্মসূ‌চি ২০২৬ সম্পন্ন

সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতা বহিষ্কার

দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

হজযাত্রীর লাগেজ হারানোর ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

খুলনা-বরিশালের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সর্বাধিক পঠিত

জামায়াতে ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

হালচাষ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

২০২৬ সালে সরকারি ছুটি বাড়ল

আপনি কি রোজা রেখেছেন, প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন

সংস্কারের জন্য জীবন গেলেও পিছপা হবো না : হাসনাত আব্দুল্লাহ

এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক নারী

মুক্তিযুদ্ধের পরও প্রত্যাশিত মুক্তি আসেনি: এসএম ফরহাদ

হাসপাতালে অসুস্থ ডা. তাহেরকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি