ছাত্রশিবির এর সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ

Post Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন। গতকাল রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তার আর কোনো সন্ধান মিলছে না বলে জানা গেছে।


পারিবারিক ও সংগঠন সূত্রে জানা যায়, গতকাল রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষ করার পর থেকেই জিসান আহম্মেদ প্রধানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গতকাল রাত ৮টা ২৯ মিনিটে তাকে সর্বশেষ সক্রিয় (অ্যাক্টিভ) দেখা গিয়েছিল। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।


নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তাদের আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল পরিচিত জায়গায় যোগাযোগ করেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাননি। তার আকস্মিক এই নিখোঁজের ঘটনায় পরিবার এবং সংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


জিসান আহম্মেদ প্রধানের সন্ধানে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সাথে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানানো হয়েছে, যেন দ্রুত সময়ের মধ্যে তাকে খুঁজে বের করতে সব ধরনের কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।


কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সম্পর্কে কোনো ধরনের তথ্য বা সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে:


যোগাযোগের নম্বর: * ০১৮৪০-৫১৭২৬৬০১৬৮৮-৭৮৮২৬৯০১৬০৭-১৫৫৫৫৭

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি : ডা. শফিকুর রহমান

ছাত্রশিবির এর সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদ নেতা জুবায়েরের পদত্যাগ

শুক্রবার বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী

ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

সর্বাধিক পঠিত

ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত আমির আমাকে স্বাধীনতার ঘোষক বলেননি: কর্নেল অলি

এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ

ওসমান হাদির ঘাতকদের ভারতে প্রবেশের খবর নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ

চাঁদাবাজ, ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব: হাসনাত আব্দুল্লাহ

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম

দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরকে শোকজ

আসুন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি: জামায়াত আমির

ঢাকা দক্ষিণ জামায়াতের ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ