রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Post Image


রাজধানীর রমনার মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা খুন হয়েছেন। তার নাম বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহবায়ক ছিলেন।


আজ সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। এই ঘটনার পর মোবারক তার মামা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন।


রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশি বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহবায়ক দিদারুল ইসলাম বাবু, তার সঙ্গে থাকা রমনা থানার সেক্রেটারি লুৎফরের সঙ্গে তর্কাতর্কি হয় বিল্লালের।


এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান। স্বজনরা জানান, তার বাসা মালিবাগ বাগানবাড়ি এলাকায়। মালিবাগে বালু সিমেন্টের ব্যবসা রয়েছে তার। বাবার নাম মৃত ইউনুছ তালুকদার।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

২০২৬-২৭ অর্থবছরের ‘ছায়া বাজেট’ দিচ্ছে জামায়াতে ইসলামী

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

‘আমদানি-রফতানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হচ্ছে’

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: মাহদী আমিন

গাজীপুরে ছাত্রশক্তির নেতার উপর ছাত্রদলের হামলা

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল

গণঅভ্যুত্থানের সেই আইকনিক জার্সিতে সংসদে হাসনাত আবদুল্লাহ

সারাদেশে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াত জোটের

একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির সামান্তা শারমিন

ঢাকা-১৯ আসনে নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী হেনস্তা: ১১ দলীয় জোটের তীব্র নিন্দা

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

বিতাড়িত ফ্যাসিবাদ বাংলার মাটিতে ফিরে আসবে না : মামুনুল হক

জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির