সারাদেশে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াত জোটের

Post Image

ঢাকাসহ সারাদেশে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ‘১১ দলীয় ঐক্য’। এসব কর্মসূচির মধ্যে গণমিছিল, লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজন।

‘গণমিছিল’ কর্মসূচি রয়েছে পরপর তিন শনিবার। প্রথম ‘গণমিছিল’ হবে ঢাকায় আগামী শনিবার (১৮ এপ্রিল)। এরপর একই দাবিতে বিভাগীয় শহরে ২৫ এপ্রিল এবং ২ মে সব জেলায় এ কর্মসূচি পালিত হবে। এ ছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ, সেমিনার আয়োজন।

রাজধানীর মগবাজারে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন, জ্বালানি ও সার সংকটের নিরসন, হাম পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ, দখলদারি, চাঁদাবাজি বন্ধ এবং ব্যাংক খাত ও সামগ্রিক দুর্ভোগ থেকে জনগণকে রক্ষার দাবিতে এসব কর্মসূচি পালিত হবে।

গোলাম পরওয়ার বলেন, ১৮ থেকে ২ মে পর্যন্ত প্রতিটি বিভাগীয় শহরে সেমিনার, গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধানের অপব্যাখ্যা নিয়ে সচেতনতা সৃষ্টি করতে সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা হবে। 

তিনি বলেন, ২ মের পর থেকে বিভাগীয় পর্যায়ে ও বড় শহরে অন্তত ১২টি সমাবেশ হবে। বিভাগীয় শহরের সমাবেশের পর রাজধানীতে ‘জাতীয় মহাসমাবেশ’ করবে ১১ দলীয় ঐক্য। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে ‘১১ দলীয় ঐক্য’র সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে