একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

Post Image


একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-০৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এছাড়া, যেই ভোটের ফলাফল সন্ধ্যার মধ্যে পাওয়া যেত, সেই ফল পেতে কেন এবার ২-৩ দিন লাগবে এমন প্রশ্নও তোলেন তিনি।


বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। এদিন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শাহবাগ এলাকায় উঠান বৈঠক করেন মির্জা আব্বাস। এরপর কাটাবন এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি।


ভোটারদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, আপনারা একযোগে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন। অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাবেন।


তিনি বলেন, একদল ছেলেপেলে এখন সকাল-দুপুর-সন্ধ্যা যতবার আল্লাহর নাম নেয়, তার চেয়ে বেশি মির্জা আব্বাস বা বিরোধীদের নাম নেয়। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ছুটছে।


পরে পরামর্শ দিয়ে ঢাকা-০৮ আসনের এই প্রার্থী বলেন, বাবারা নির্বাচন করো, ভোট চাও। দেশের জন্য কী করেছো সেটি বলো, আগামীতে কী করবে সেটি বলো। তুমি কোথা থেকে এসেছো আমার দেখার বিষয় না। অন্যের গীবত গেয়ে সময় নষ্ট করো, গুনাহ করো— এই কাজের দরকার তো নেই।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সরকারি সুবিধা নামে বিএনপি নেতার প্রতারণা, পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

দুই মাসের ব্যবধানে বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধিতে জনগণ হতাশ

এনসিপিতে চার মুক্তিযোদ্ধাসহ দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

১৮ কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো ছাত্রদল

বিদ্যুতের দাম বৃদ্ধিতে স্বস্তি পেলেন দুই শ্রেণির মানুষ।

রোহিঙ্গা সংকটে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

যেকোনো সময় ছাত্রদলের কমিটি, কপাল পুড়তে পারে বিতর্কিতদের

পুলিশের ওপর হামলা: ছাত্রদল নেতা গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার

সর্বাধিক পঠিত

৩০ দফা ইশতেহার ও ১২ বিশেষ কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

হাদিকে বিদেশে নেয়ার পরিকল্পনা

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে: আসিফ মাহমুদ

ঢাকা-১৯ আসনে নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী হেনস্তা: ১১ দলীয় জোটের তীব্র নিন্দা

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির সামান্তা শারমিন

একটি বিশ্বমোড়ল ও দুটি ‘আঞ্চলিক শক্তি’ প্রভাব বিস্তার করতে চাইছে: সালাহউদ্দিন

গণঅভ্যুত্থানের সেই আইকনিক জার্সিতে সংসদে হাসনাত আবদুল্লাহ

একটি গ্রুপ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে: মির্জা আব্বাস