পুলিশের ওপর হামলা: ছাত্রদল নেতা গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার

Post Image


নেত্রকোনা মদনে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মদন থানায় কর্মরত কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হয়েছেন। এ ঘটনায় মদন থানার এসআই আক্তার হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জন আসামি করে শুক্রবার মদন থানায় মামলা করেন।


এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে এমন ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে হামলার নেতৃত্ব দেওয়া সৈয়দ মিঠু মিয়া নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। সৈয়দ মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও মদন পৌরসদরে ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।


এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার সৈয়দ মিঠু মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। মামলার অপর আসামি জামাল ভূইয়াকে (জাপান) শুক্রবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। জামাল ভূইয়া উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়ার মৃত হেলিম ভূঁইয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের চরম দুর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।


এমন খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে যাত্রীরা নানা হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে। এ সময় ওই স্থানে আসে ছাত্রদল নেতা মিঠু মিয়া। পরে পুলিশ তাকে একটু দূরে সরতে বললে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা করেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়।


আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মদন থানার এসআই আক্তার হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জন আসামি করে শুক্রবার মদন থানায় মামলা করেন। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে কুলিয়াটি এলাকা থেকে মামলার অপর আসামি জামাল ভূঁইয়াকে (জাপান) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।


এ ব্যাপারে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। দুজন আসামিকে গ্রেপ্তার তরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পুলিশের ওপর হামলা: ছাত্রদল নেতা গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার

সরকারকে ঘিরে নানান ষড়যন্ত্রে যুক্ত বটবাহিনি

প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলছে গাছের চারা

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক

‘জাসদ ছাত্রলীগ নেতা জামায়াতের আমির হতে পারেন, কিন্তু রাশেদ খান বিএনপি করতে পারবেন না!’

আ. লীগ নেতাদের সঙ্গে হান্নান মাসউদের মিটিং এর ছবি প্রকাশ করলেন রাশেদ খাঁন

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

সর্বাধিক পঠিত

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

৩০ দফা ইশতেহার ও ১২ বিশেষ কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে

আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে

হাদিকে বিদেশে নেয়ার পরিকল্পনা

একটি বিশ্বমোড়ল ও দুটি ‘আঞ্চলিক শক্তি’ প্রভাব বিস্তার করতে চাইছে: সালাহউদ্দিন

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

ঢাকা-১৯ আসনে নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী হেনস্তা: ১১ দলীয় জোটের তীব্র নিন্দা

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে: আসিফ মাহমুদ

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির সামান্তা শারমিন