‘জাসদ ছাত্রলীগ নেতা জামায়াতের আমির হতে পারেন, কিন্তু রাশেদ খান বিএনপি করতে পারবেন না!’

Post Image

বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, রাজনৈতিক বাস্তবতার কারণে আলোচনা করেই তিনি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। এ নিয়ে সমালোচনার জবাবে তিনি প্রশ্ন তুলেছেন, অন্যান্য দলের অনেক বড় নেতাও দল পরিবর্তন করেছেন, তাহলে তিনি কেন বিএনপি করতে পারবেন না।

শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুনসহ দলটির মূলধারার নেতাকর্মীদের সঙ্গে তার এখনো অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি দাবি করেন, দলত্যাগের আগে তিনি আলোচনা করেছেন এবং বিষয়টি সবারই জানা। তার ভাষ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে যুগপৎ আন্দোলনের সম্পর্ক ছিল এবং পরবর্তীতে দুই দল একসঙ্গে নির্বাচনি জোটও করেছে।

রাশেদ খান বলেন, ‘আমি এমন কোনো দলে যোগদান করিনি, যে দলের বিরুদ্ধে অতীতে বিষোদগার করেছি। বরং বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের যথেষ্ট আদর্শিক ও মতাদর্শিক মিল রয়েছে।’

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তার সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে। এখনো অনেকের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ ও আলোচনা হয় এবং তার বন্ধু মহলের বড় অংশই ওই দলের নেতাকর্মী।

ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, টকশো বা আলোচনায় তথ্য ও যুক্তিতে না পেরে অনেকেই তাকে ‘নব্য বিএনপি’ বলে আক্রমণ করেন।

এর জবাবে তিনি লেখেন, ‘অথচ জামায়াতের বর্তমান আমিরও জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব দুজনেই ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা। অতীতে বিএনপিতেও আমার মতো অসংখ্য রাজনৈতিক কর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যোগদান করেছিলেন।’

রাশেদ খান বলেন, ‘তাহলে আমি কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনীতি করতে পারব না? নাকি আমার অপরাধ আমার ব্রেইন, আমার স্মৃতিশক্তি, আমার যুক্তিতর্ক?’

তিনি আরও বলেন, গালাগাল ও ব্যক্তি আক্রমণ করে তাকে থামানো যাবে না। তাকে থামাতে হলে রাজনৈতিক প্রতারণা বন্ধ করে দেশ ও জনগণের জন্য ইতিবাচক রাজনীতি করতে হবে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘তাহলে বলা লাগবে না, আমিই আপনাদের প্রশংসা করব, ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন, সবার হেদায়েত দান করুন, আমিন।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পুলিশের ওপর হামলা: ছাত্রদল নেতা গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার

সরকারকে ঘিরে নানান ষড়যন্ত্রে যুক্ত বটবাহিনি

প্লাস্টিকের বোতল জমা দিয়ে মিলছে গাছের চারা

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক

‘জাসদ ছাত্রলীগ নেতা জামায়াতের আমির হতে পারেন, কিন্তু রাশেদ খান বিএনপি করতে পারবেন না!’

আ. লীগ নেতাদের সঙ্গে হান্নান মাসউদের মিটিং এর ছবি প্রকাশ করলেন রাশেদ খাঁন

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

সর্বাধিক পঠিত

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

৩০ দফা ইশতেহার ও ১২ বিশেষ কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে

আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে

হাদিকে বিদেশে নেয়ার পরিকল্পনা

একটি বিশ্বমোড়ল ও দুটি ‘আঞ্চলিক শক্তি’ প্রভাব বিস্তার করতে চাইছে: সালাহউদ্দিন

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

ঢাকা-১৯ আসনে নির্বাচনি প্রচারণায় বাধা ও নারী হেনস্তা: ১১ দলীয় জোটের তীব্র নিন্দা

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে: আসিফ মাহমুদ

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির সামান্তা শারমিন