স্ত্রীকে হত্যার হুমকি ও শ্যালকের ওপর হামলা, মুখ খুললেন আমির হামজা

Post Image

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার শ্যালকের ওপর হামলার ঘটনা ঘটেছে। একইসঙ্গে তার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেছেন। 

পোস্টে আমির হামজা লেখেন, আমি মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৩ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শ্যালককে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে এবং আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমি পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পরপরই প্রশাসনের সহযোগিতায় আমি আইনের আশ্রয় নিয়েছি।

তিনি লেখেন, আমি আশাবাদী, এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে অবগত করেছেন যে, গতকাল রাত থেকেই সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, অভিযুক্তরা নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

তিনি আরও লেখেন, আমি প্রশাসনের প্রতি আস্থা ও প্রত্যাশা রাখি যে, আমার শ্যালকের ওপর হামলাকারী এবং আমার স্ত্রীকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। 


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

কারাগারে পাঠানো হল শিবির নেতা জিসানকে

কারাগারে পাঠানো হলো শিবির নেতা জিসানকে

সংসদ কক্ষে প্রবেশের ক্ষেত্রে মাথা ঝোঁকানো নিয়ে আপত্তি জামায়াত এমপির

সর্বাধিক পঠিত

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন: জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনের ডাক

ঠাকুরগাঁওয়ে ত্যাগী নেতার ক্ষোভ—দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে অবসর ঘোষণা তুষারের।

বাবার অসমাপ্ত কাজ পূর্ণ করব: মাসুদ সাঈদীর

এনসিপির আরো এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন

ঢাকা-১৪ আসনে জামায়াতের ব্যারিস্টার আরমান বিজয়ী

বিএনপি আর বেশিদিন টিকবে না, তাদের চিকিৎসা দরকার: কর্নেল অলি

ঢাকা- ১৮ আসনে সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাঁই হবে না: এসএম জাহাঙ্গীর

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির

জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর