সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

Post Image

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমি রাজি হয়নি।

পাবলিক পাবলিক ইনভেস্টিগেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

কর্নেল অলি আহমদ বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের ১৪৩ এমপি, বিএনপির ৪০ জন মিলে মোট ১৮৩ জন একটি সংসদীয় ক্যু করতে চেয়েছিল। তারা আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছিল। আমি প্রথম দুই দিন রাজি হয়েছিলাম কিন্তু তৃতীয় দিনে আর রাজি হয়নি। সেই দিন আমি বলেছিলাম, এমন বেইমানি, মুনাফেকি আমি বেগম জিয়ার সাথে করতে পারবো না।

কর্নেল অলি আহমদ ৬ বার এমপি নির্বাচিত হয়েছেন। ৩ বার মন্ত্রী হয়েছেন। তিনি বলেন, সেই সময় ঐ এমপিরা সংসদে একটি বিল আনতে চেয়েছিল। সেই বিলের মাধ্যমে মূলত ক্যু করতে চেয়েছিল।

এলডিপির চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে চেয়েছিলেন। তিনি বলে ছিলেন, নির্বাচন করে ক্ষমতায় আসলে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবেন। কিন্তু অনেক মন্ত্রী তার কান ভারী করেছিলেন তাই আর স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া হয়নি।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে তার এমপিদের সামাল দেওয়ার অনুরোধ করবো। তিনি যদি সামাল দিতে না পারেন তাহলে প্রধানমন্ত্রীই বিপদে পড়বেন। এমপিদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। কিন্তু এখন এমপিদের সাথে ডিসি-এসপিদের থাকতে হয়। রাজনৈতিক মিটিংয়ে তাদেরকে রাখা কোনোভাবেই ঠিক না। প্রশাসনকে সব সময়ই এমপিদের কাছ থেকে দূরে রাখতে হবে। তাহলেই মানুষ ন্যায় বিচার পাবে। প্রধানমন্ত্রীর কাছে একাধিক সোর্স আছে। সেইগুলোকে কাজে লাগিয়ে তার রিপোর্ট নেওয়া উচিত। স্বশিক্ষিত লোকেরা এলাকায় কী ধরনের অত্যাচার করছেন। কী ধরনের চাঁদাবাজি করছে। এটাতো প্রধানমন্ত্রীরই দায়িত্ব। তারই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ ধরনের ৫-১০টা এমপিকে জেলে দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

কারাগারে পাঠানো হল শিবির নেতা জিসানকে

কারাগারে পাঠানো হলো শিবির নেতা জিসানকে

সংসদ কক্ষে প্রবেশের ক্ষেত্রে মাথা ঝোঁকানো নিয়ে আপত্তি জামায়াত এমপির

সর্বাধিক পঠিত

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন: জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনের ডাক

ঠাকুরগাঁওয়ে ত্যাগী নেতার ক্ষোভ—দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে অবসর ঘোষণা তুষারের।

বাবার অসমাপ্ত কাজ পূর্ণ করব: মাসুদ সাঈদীর

এনসিপির আরো এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন

ঢাকা-১৪ আসনে জামায়াতের ব্যারিস্টার আরমান বিজয়ী

বিএনপি আর বেশিদিন টিকবে না, তাদের চিকিৎসা দরকার: কর্নেল অলি

ঢাকা- ১৮ আসনে সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাঁই হবে না: এসএম জাহাঙ্গীর

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির

জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর