মাদরাসা কর্তৃপক্ষের অবহেলা

মেধায় উত্তীর্ণ হ‌য়েও কাউ‌নিয়ার রেজওয়ানা-তাহিরা-লা‌বিব পেল না বৃ‌ত্তির সরকা‌রি অর্থ

Post Image

রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের দাখিল (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় বৃত্তির সরকারি অর্থ না পাওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার নিজপাড়া আহমাদিয়া আলিম মাদ্রাসা (EIIN 127345) থেকে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে হরিশ্বর গ্রামের মোঃ রমজান আলীর সন্তান মোছাঃ রেজওয়ানা আরেফিন ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করে। যার রোল নম্বর ১১৫৬৯০ এবং রেজিষ্ট্রেশন নং ২৫১৮৮৪৪৭২৩। কিন্তু মাদরাসা থেকে যথাসময়ে বৃত্তি সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দিতে না পারায় বৃত্তির নির্ধারিত সরকারি অনুদান হতে বঞ্চিত হচ্ছে সে। শুধু রেজওয়ানা একাই নয়, অত্র প্রতিষ্ঠান থেকে দাখিল ৮ম শ্রেনিতে মোছাঃ তাহিরা আক্তার (সাধারণ গ্রেড) এবং ইবতেদায়ী ৫ম শ্রেনীতে আব্দুর রহমান লাবিব (সাধারণ গ্রেড) বৃত্তি পেয়েও বঞ্চিত হচ্ছে সরকারি অনুদান থেকে। 

এ বিষয়ে জানতে চাইলে মাদরাসাটির প্রিন্সিপাল  মাওলানা মোঃ বদরুল ইসলাম জানিয়েছে, যখন বৃত্তি সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দিবে ওই সময় সংশ্লিষ্টদের পাসওয়ার্ড এবং মাদ্রাসার আইডি হারিয়ে ফেলায় তারা এন্ট্রি দিতে পারে নাই। তারা পুণরায় চেষ্টা করছে। তিনি এও জানান, যদি তারা এট্রি করতে ব্যর্থ হোন তাহলে ভূক্তভোগী শিক্ষার্থীদের মাদরাসা ফান্ড থেকে সমপরিমান অর্থ প্রদান করা হবে। 

এদিকে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরও বৃত্তির টাকা না পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীগণ ও তাদের পরিবারকে সামাজিকভাবে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এতে মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে মেধার স্বাক্ষর রাখা কোমলমতি শিক্ষার্থীরা। এ সমস্যার সমাধানে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অভিভাবকসহ কাউনিয়ার সচেতন মহল।


সর্বশেষ খবর

জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

বর্ষায় পানিতে তলিয়ে যায় পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ

সফলতা অর্জনে শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমাতে হবে

আলিম পরীক্ষার উত্তরপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ আতিকুল

মাত্র ১৬ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড

১৫ বছর আগে ছাত্রজীবন শেষ, এখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি কেন, শিবির সভাপতির প্রশ্ন

শিক্ষক নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, গুপ্তরা বিভ্রান্তি ছড়াচ্ছে

সর্বাধিক পঠিত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নিতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে গেলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

দীর্ঘ ৩৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

এসএসসির ফল প্রকাশ এগিয়ে আনার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

৫৯ জেলার এইচএসসি নিয়ে আগের সিদ্ধান্তই বহাল, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই : আমির খসরু

পরীক্ষার্থীদের সাফল্য কামনা বিরোধীদলীয় নেতার

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল