নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

Post Image

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ছাড়া নিবন্ধনের সুযোগ থাকবে।

সোমবার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৯৬ টাকা। তবে নির্ধারিত সময় পার হলে বিলম্ব ফি ১৪০ টাকাসহ মোট ৩৩৬ টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বোর্ড জানায়, কেবল অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ও নিবন্ধনপ্রাপ্ত শিক্ষার্থীরাই নবম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স অবশ্যই ১২ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে।

রেজিস্ট্রেশন কার্যক্রমে ভুল এড়াতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিশিক্ষকসহ তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে তথ্য পাঠানোর আগে ভর্তি ফরমের সঙ্গে সব তথ্য মিলিয়ে দেখার দায়িত্ব থাকবে এই কমিটির। তথ্যগত কোনো ভুল হলে তার দায় প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট কমিটির সদস্যদের বহন করতে হবে। একই সঙ্গে রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনো শিক্ষার্থীকে সম্পৃক্ত না করার নির্দেশও দিয়েছে বোর্ড।

বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) নির্বাচন অভিভাবক ও শিক্ষার্থীর সম্মতিতে চূড়ান্ত করতে হবে। তবে প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেও বিভাগ নির্ধারণ করতে পারবে।

এ ছাড়া বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে বা কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। রেজিস্ট্রেশন ফি বোর্ডে এসে জমা দেওয়ার প্রয়োজন নেই। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে ‘eSIF’ পূরণ করেই নিবন্ধন সম্পন্ন করা যাবে।

সর্বশেষ খবর

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়াই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

যেসব কলেজে ভর্তি হতে নিষেধাজ্ঞা দিল মন্ত্রণালয়

সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের ক্লাশে ফেরাতে যে বার্তা প্রতিমন্ত্রীর

বাড়তে পারে প্রাথমিকের বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ

শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ বিতর্কের পর জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

রোববার খুলছে স্কুল-কলেজ

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ পাঁচ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী