থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

Post Image

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হয়েছে পুলিশের একটি মোটরসাইকেল। শনিবার (১০ জানুয়ারি) ভোরে মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যায়। তবে শনিবার মধ্যরাত পর্যন্ত জড়িতদের গ্রেফতার এমনকি শনাক্তও করতে পারেনি পুলিশ। 

জানা গেছে, মোটরসাইকেলটি ভাটারা থানার এএসআই মো. ফিরোজের। থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল। ওইদিন ভোরে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন। আরেকজন থানার বাইরে পাহারা দেন। পরে তারা মোটরসাইকেরটি ঠেলে নিয়ে যান।

এ ঘটনায় ভাটারা থানার ওসি মো. ইমাউল হক যুগান্তরকে বলেন, মোটরসাইকেলটি থানার পার্কিং থেকে চুরি হয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। তদন্ত চলছে, আশাকরি শীঘ্রই মোটরসাইকেলটি উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করতে পারব।   

মোটরসাইলে মালিক এএসআই ফিরোজ সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলাম। সকালে থানায় ফিরে জানতে পারি মোটরসাইলটি চুরি হয়েছে। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছেন। মোটরসাইকেলে একটি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। কিন্ত সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলায় অবস্থান শনাক্ত করা যায়নি এখনো।  

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

জ্ঞান-নৈতিকতার সমন্বয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান

শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ ধরা বিমানের ২ কর্মী

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত