ঢাকা-৪ আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা সৈয়দ জয়নুল আবেদীনের

Post Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৪ আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার করেছে ১০ দলীয় জোট। এরই অংশ হিসেবে জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব সৈয়দ জয়নুল আবেদীনের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জোটের সকল স্তরের নেতাকর্মীদের ব্যক্তিগত ও দলীয় সংকীর্ণতা পরিহার করে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ১০ দলীয় জোটের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে সক্রিয় থাকতে হবে। তিনি উল্লেখ করেন যে, এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং নির্বাচিত হতে পারলে সবার অংশগ্রহণে ঢাকা-৪ আসনকে একটি আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন।

ঢাকা-৪ আসনের নির্বাচন পরিচালক আঃ রহিম জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জনাব শাহাদুত উল্লাহ টুটুল। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ এবি পার্টির সদস্য সচিব মোঃ শরীফ হোসেন, শ্যামপুর থানা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কাজী ইলিয়াস আহমেদ এবং শ্যামপুর থানা এনসিপির সভাপতি মোঃ হাসানুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কদমতলী থানা এবি পার্টির আহ্বায়ক কাজী মোঃ খোকন, কদমতলী থানা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মোঃ রাকিবুল হাসান, মুগদা থানা এবি পার্টির আহ্বায়ক মোঃ হুসাইন আলী এবং কদমতলী থানা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই আসনে জনগণের বিপুল সমর্থন নিয়ে বিজয় অর্জন সম্ভব হবে। সভায় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ

১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

ট্রাম্পের পা ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

সর্বাধিক পঠিত

রাজধানীতে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

রাজধানীতে চাঁদা না দেওয়ায় নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজারকে গুলি

চাঁদাকে কি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে কন্যাশিশুর জন্ম, নাম রাখা হলো খালেদা

রুমমেটকে হত্যার পর ৭ টুকরা, শাহিনের দায় স্বীকার

চাঁদামুক্ত করতে চাওয়ায় বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

এবার ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রস্তাব