যে কারণে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

Post Image


প্রধানমন্ত্রী তারেক রহমান–এর অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। এ সময় স্টেশনটিতে কোনো যাত্রী প্রবেশ বা বের হতে পারবেন না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। তাদের ভাষ্য, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার স্বার্থে সাময়িক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, বাংলা একাডেমির পাঠানো একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠিতে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। এ উপলক্ষে উদ্বোধনের দিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

সে অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত স্টেশনটিতে ট্রেন থামবে না এবং যাত্রী ওঠানামা বন্ধ থাকবে। তবে অন্য স্টেশনগুলোতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

জ্ঞান-নৈতিকতার সমন্বয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান

শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ ধরা বিমানের ২ কর্মী

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত