পদ্মা ব্যারেজ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Post Image

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অভিন্ন নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাসের মাধ্যমে সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ফারাক্কা বাঁধসহ অভিন্ন নদীগুলোর বিষয়ে চুক্তি ও সমাধানের জন্য পর্যায়ক্রমে কাজ চলছে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

নদীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী, খাল ও জলাশয় খনন ও পুনর্খনন জরুরি। পানিপ্রবাহ ঠিক রাখতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ মরুকরণের ঝুঁকিতে পড়তে পারে। এ সময় তিনি দাবি করেন, আগে যারা নদী দখল করেছিলেন, জনসচেতনতা ও ঐক্যের কারণে তারা এখন দখল ছেড়ে দিচ্ছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ৫৪টি নদী ভারতের সঙ্গে এবং তিনটি নদী মিয়ানমারের সঙ্গে যুক্ত। পদ্মা ব্যারেজ নির্মিত হলে দক্ষিণাঞ্চলের ২৪টি জেলা ও ১৬৩টি উপজেলায় নদীর প্রবাহ সচল রাখতে সুবিধা হবে।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র রায়, নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি