ঢাকার সড়কে নজর রাখছে ‘এআই ক্যামেরা’, ভয়ে আইন মানছে চালকরা

Post Image


রাজধানীর যানজট নিরসন ও বিশৃঙ্খল সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংয়ে এআই প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করেছে ডিএমপি। প্রযুক্তির এই নজরদারির ফলে ফাঁকা রাস্তাতেও চালকদের মধ্যে ট্রাফিক সিগন্যাল মেনে চলার প্রবণতা লক্ষ্য করা গেছে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এই নতুন উদ্যোগের ফলে এখন আর ট্রাফিক পুলিশকে ম্যানুয়ালি সব গাড়ি থামাতে হচ্ছে না। সড়কে বসানো এআই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করছে এবং সাথে সাথেই মামলা রেকর্ড করা হচ্ছে।


নতুন এই প্রযুক্তির মাধ্যমে মূলত সিগন্যাল অমান্য করা, উল্টো পথে যানবাহন চালানো, মোটরসাইকেল চালকের হেলমেট না থাকা এবং সিটবেল্ট ছাড়া গাড়ি চালানোর মতো অপরাধগুলো শনাক্ত করা হচ্ছে।


ডিএমপি জানিয়েছে, এই কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিটি যানবাহনের সঠিক স্থানে রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং আরএফআইডি ট্যাগ লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।


জানা গেছে, এই পদ্ধতি চালুর প্রথম এক সপ্তাহেই নিয়ম ভাঙার দায়ে ৩ শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, ট্রাফিক সিগন্যাল মেনে চলার এমন প্রবণতায় স্বস্তিতে চলাচল করতে পারছে সাধারণ মানুষ।


সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, ডিজিটাল এই ব্যবস্থার ফলে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে। এতে করে চালকদের মধ্যে আইন মানার সংস্কৃতি তৈরি হবে এবং সড়ক দুর্ঘটনার হারও উল্লেখযোগ্যভাবে কমবে। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি শৃঙ্খলার সাথে রাস্তা পারাপার হতে পারছে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

ধানমন্ডি ৩২ নম্বরে ছবি ও ভিডিও ধারণ করায় একজন আটক

এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

রাজধানীতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল, লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

সর্বাধিক পঠিত

থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের সংবাদ সম্মেলন

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম

যে কারণে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

ঢাকা-৪ আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা সৈয়দ জয়নুল আবেদীনের

উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকা-৪ আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা সৈয়দ জয়নুল আবেদীনের

মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে