বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করে মাভাবিপ্রবিতে ভিসি নিয়োগের অভিযোগ

Post Image

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ১৪ মে ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম-কে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। উক্ত ধারায় বলা রয়েছে, “চ্যান্সেলর, তদ্‌কর্তৃক নির্ধারিত শর্তে, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ এমন একজন ব্যক্তিকে চার বছর মেয়াদের জন্য ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগদান করিবেন।”

তবে মার্কেটিং বিভাগের একজন শিক্ষককে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বিশ্ববিদ্যালয় আইনের “বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ” শর্তের সঙ্গে এ নিয়োগ কতটা সামঞ্জস্যপূর্ণ।

এছাড়া জানা গেছে, ড. এবিএম শহিদুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলায়। ফলে স্থানীয় বিবেচনায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তাছাড়া বর্তমান ভিসির নিয়োগ বাতিল না করে  কিভাবে নতুন ভিসি নিয়োগ করা হলো তা নিয়ে বিরাট প্রশ্ন উঠেছে।

চলতি ভিসি ড. মো আনোয়ারুল আজীম আখন্দ জানান, নিয়োগ বাতিলের অফিশিয়াল চিঠি এখনও তিনি পাননি। তবে, নতুন কাউকে নিয়োগ দেওয়া হলে তার প্রতি শুভেচ্ছা জানান তিনি এবং বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনা করেন।

অন্যদিকে, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বারবার পাশ কাটিয়ে যান। এক পর্যায়ে এ ব্যাপারে তার মন্তব্য চাইলে তিনি কল কেটে দেন। এরপর পুনরায় যোগাযোগ করলে তিনি বলেন, এটা দেখা উনার কাজ নয়। এরপর কল কেটে দেন।

সর্বশেষ খবর

শিক্ষার্থীদের মিড ডে মিলে দেওয়া হচ্ছে কাঁচা ডিম, অভিভাবকদের ক্ষোভ

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

অভিন্ন প্রশ্নে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভর্তি পরীক্ষা নাকি এসএসসির ফল— একাদশে এবারের ভর্তি কীভাবে?

উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি

স্কুলে ভর্তি হতে পরীক্ষার জন্য ‘কোচিংয়ের প্রয়োজন নেই’ : শিক্ষামন্ত্রী

মামলার কারণে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দিতে পারছি না : শিক্ষামন্ত্রী

বিজ্ঞান বিভাগ চালুর পর তিনগুণ শিক্ষার্থী, দক্ষিণখানের শ্রেষ্ঠ ‘হলান ইসলামিয়া আলিম মাদ্রাসা’

সর্বাধিক পঠিত

লম্বা ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

এক হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স : শিক্ষামন্ত্রী

দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজ

তরুণদের জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে ‘গ্রীন ভয়েস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বিদ্যালয়ের ভবনে ফাটল, আকাশের নিচে পাঠদান