সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া, যা বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী

Post Image

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া ও সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। নিজের ভেরিফায়েড পেজে এই পোস্ট দেন তিনি। পাটোয়ারী লেখেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের জন্য জমি বরাদ্দ ও বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েই নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।’

সীমান্তকে শুধু ‘মানচিত্রের রেখা নয়, বরং মানুষের জীবন, মানবাধিকার ও পারিবারিক বন্ধনের সঙ্গে জড়িত বিষয়’ বলে উল্লেখ করেন তিনি। বছরের পর বছর ধরে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে তিনি মানবিক বিবেকের প্রশ্ন হিসেবে তুলে ধরেন।

পাটোয়ারী আরও লেখেন, ‘আমরা বিশ্বাস করি, সভ্য বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা ভয়, গুলি ও বিভেদের দেয়াল দিয়ে নয়; পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল কূটনীতির মাধ্যমে পরিচালিত হওয়া উচিত।’

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও মানবিক সংযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এমন কোনো পদক্ষেপ কাম্য নয় যা দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে।’

বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে পাটোয়ারী বলেন, ‘সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি শক্তভাবে তুলে ধরতে হবে।’

স্ট্যাটাসের শেষে পাটোয়ারী লেখেন, ‘আজ দক্ষিণ এশিয়ার প্রয়োজন সংঘাত নয়, সংহতি; দেয়াল নয়, সহযোগিতা; ভয় নয়, আস্থা। মানবাধিকার, জনগণের মর্যাদা, ন্যায়ভিত্তিক কূটনীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই গড়ে উঠতে পারে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া।’


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি