বিভিন্ন জেলায় অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যায় জামায়াতের উদ্বেগ

Post Image

দেশের বিভিন্ন জেলায় চলমান অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ২৯ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের ফসলি জমি, গবাদি পশু, হাঁস-মুরগি এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমি এসব জেলায় অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। 

তিনি আরও বলেন, দুর্গত এলাকার রাস্তাঘাট ও চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে পানি প্রবেশ করায় পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। তাদের নিরাপদ যাতায়াত ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সরকার যদি পূর্ব থেকেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার করত, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব হতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও কার্যকর প্রস্তুতির অভাবে আজ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চিকিৎসাসেবা ও আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ দ্রুত সংস্কার ও টেকসইভাবে রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে জনগণকে এমন দুর্ভোগের শিকার হতে না হয়।

পরিশেষে তিনি দেশবাসী, সামাজিক সংগঠন ও বিত্তবানদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দুর্গত মানুষের সার্বিক কল্যাণ কামনা করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন

সরকারি দলের এমপিদের ১১ হাজার কোটি টাকার ঋণ: নাহিদ

জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক

শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

বিভিন্ন জেলায় অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যায় জামায়াতের উদ্বেগ

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের বড় ভুল ছিল : সাকিব

সর্বাধিক পঠিত

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি

নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে

দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন বৈধ

সামনের যুদ্ধটা অনেক কঠিন: তারেক রহমান

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

“বিএনপি যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি”

পেশায় বেকার ‘এপিএস মোয়াজ্জেম’, নেই বাড়ি-গাড়ি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি