৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

Post Image

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ (বৃহস্পতিবার) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়।

এক পর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজসহ আরেকজনকে জোর করে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন রোববার আটক তিনজনকে ‍সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন

সরকারি দলের এমপিদের ১১ হাজার কোটি টাকার ঋণ: নাহিদ

জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক

শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

বিভিন্ন জেলায় অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যায় জামায়াতের উদ্বেগ

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় হাইকোর্টে ইমির জামিন

বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের বড় ভুল ছিল : সাকিব

সর্বাধিক পঠিত

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি

নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে

দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন বৈধ

সামনের যুদ্ধটা অনেক কঠিন: তারেক রহমান

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

“বিএনপি যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি”

পেশায় বেকার ‘এপিএস মোয়াজ্জেম’, নেই বাড়ি-গাড়ি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি