ড. ইউনূসের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্যচুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জটের ব্যানারে বিক্ষোভ মিছিলটি জাতীয় সংসদের অভিমুখে যাওয়ার কথা রয়েছে।
মিছিলটি জাতীয় সংসদের গিয়ে শেষ হবে।
পরে স্পিকারের কাছে স্মারকলিপি ও সংসদ সদস্যদের খোলা চিঠি প্রদান করা হবে।
মিছিলে বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন। এর আগে, জাতীয় প্রেস ক্লাবের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকার ড. ইউনূসের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানান।
তারা বলেন, এইসব চুক্তি বাতিল হলে দেশের নিরাপত্তার হুমকি থাকবে না।







