নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে

Post Image

বাংলাদেশে কেউ যদি আবার নতুন করে ফ্যাসিবাদ বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে এর যথাযথ জবাব খুব দ্রুতই পেয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির  শফিকুর রহমান। 


তিনি বলেন, জনগণ সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে; কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, যারা এই হত্যাচেষ্টা চালিয়েছে, যারা গুলি করেছে- তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এ ব্যাপারে কোনো ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না। সরকার যেন আন্তরিকভাবে দায়িত্ব পালন করে- সেটা  আমরা দেখতে চাই।

তিনি বলেন, চিকিৎসকসহ তার পরিবার-স্বজনদের সঙ্গে কথা হয়েছে। ঘটনাটি আমাদের স্তম্ভিত, বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। যে কাপুরুষরা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই। দ্রুত তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

শফিকুর রহমান বলেন, মেসেজটা খুব ক্লিয়ার- এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। আমরাও কোনো গুলির তোয়াক্কা করি না।

তিনি হাদির জন্য সবার দোয়া কামনা করে বলেন, তার অবস্থা খুবই সংকটাপন্ন। সে যেন দ্রুত সুস্থ হয়ে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সঙ্গে শরিক হতে পারেন- আল্লাহর কাছে সে দোয়া করছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি