ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল ও নিরাপত্তা দপ্তর অতিক্রম করে পুনরায় জিরো পয়েন্টে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশের চলমান জ্বালানি সংকট এবং সরকারের সাম্প্রতিক ব্যর্থতা আড়াল করতে ছাত্রদল পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার চেষ্টা করছে। ‘গুপ্ত’ শব্দকে ইস্যু বানিয়ে নির্দিষ্ট একটি সংগঠনকে টার্গেট করা হচ্ছে এবং এর মাধ্যমে সহিংস পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এ সময় ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা জানান।

বিক্ষোভ শেষে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ছাত্রদল ‘গুপ্ত’ শব্দ প্রতিষ্ঠার রাজনীতিতে গিয়ে নিজেরাই রগ কাটার দলে পরিণত হয়েছে এবং ধীরে ধীরে ছাত্রসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এসব রাজনীতি বন্ধ করুন। অন্যথায় এমন সময় আসবে, যখন পালানোর পথও খুঁজে পাবেন না। আমরা চাই না সেই পরিস্থিতি তৈরি হোক। আপনারা সুস্থ রাজনীতিতে ফিরে আসুন।

চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘একটি ভুয়া স্ক্রিনশটের ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলা চালানো হয়েছে। শুধু ডাকসু নেতারাই নয়, সাংবাদিকদের ওপরও হামলা করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে হল দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা বেঁচে থাকতে সেটা হতে দেব না।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

সোহরাওয়ার্দীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ

শিক্ষিকাকে জুতাপেটা করা সেই নেতা বহিষ্কার

ঢাবি সাংবাদিক সমিতির সদস্য আহতের ঘটনায় দুঃখপ্রকাশ প্রকাশ নাছিরের

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলা, ছাত্রশিবিরের নিন্দা

ছাত্রদলে গুপ্ত ছাত্রলীগ ঢুকে ডুগডুগি বাজাচ্ছে : ব্যারিস্টার ফুয়াদ

সালাউদ্দিন আম্মারকে সতর্ক করলেন ছাত্রদল সভাপতি

সর্বাধিক পঠিত

এখনো চূড়ান্ত হয়নি জামায়াতসহ ১১ দলীয় আসন সমঝোতা

‘জুলাই আন্দোলনের প্রেস রিলিজ পৌঁছে দেওয়ার সময় জকসুর জিএস আমার সঙ্গে ছিলেন’

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনওে প্রার্থী ঘোষণা

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড -গোলাম পরওয়ার