শাহবাগ থানায় ছাত্রদল-ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শাহবাগ থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
ক্যাম্পাসে কথিত গুপ্ত রাজনীতি এবং জাইমা রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা সেখানে পৌঁছলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলার মুখে ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। এ ছাড়া ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও থানার ভেতরে অবস্থান নেন।
ঘটনার পর থানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।







