মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিক দরকার: সাদিক কায়েম

Post Image

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিক দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

শনিবার ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে আলোচকের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, কেবল চাকরি করা ও ভালো থাকার চেষ্টা করা কারো জীবনের উদ্দেশ্যে হতে পারে না। আমাদের লক্ষ্য হতে হবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করা। যেটা আমাদের শহীদরা করে গেছেন।

তিনি আরও বলেন, অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি পুরো বিশ্ব সম্পর্কে তোমাদের জানতে হবে। প্রতিটি বর্ষ কেন্দ্রীক তোমাদের পরিকল্পনা করতে হবে।

সাদিক কায়েম বলেন, আমাদের খুনি হাসির প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জুলাইয়ে গণহত্যা করেছে, তাদের বিচারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে এখনও বসে আছে ফ্যাসিবাদের দোসররা। সেখানে বসেই তারা ষড়যন্ত্র, চক্রান্ত করছে। এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ–উপাচার্য (প্রশাসন),অধ্যাপক সোহেল আহমেদ, শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ শাখা শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না: হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

‘অনাস্থায় থেকে একদিনের জন্যও বন্ধুত্ব কামনা করি না’— ঢাবি প্রক্টরের রহস্যজনক পোস্ট

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

সর্বাধিক পঠিত

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ-আহত ১৬

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু

জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

ডাকসু-স্কিল জবসের আয়োজনে ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট-২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান