জবি সাংবাদিক সমিতিতে হামলা: ১১ সাংবাদিক সংগঠনের প্রতিবাদ

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) সদস্যদের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন। 

‎বৃহস্পতিবার (৫ মার্চ) জবিসাসের সাংবাদিকদের উপর হামলা প্রতিবাদে নিন্দা ও অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান তারা।

‎এ ঘটনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (শেকৃবিসাস),  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস), ডুয়েট সাংবাদিক সমিতি, নিটার সাংবাদিক সমিতি, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, চুয়েট সাংবাদিক সমিতি, ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি এ নেক্কারজনক ঘটনার নিন্দা প্রকাশ করেন।

‎তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে বহিরাগত প্রবেশ করে কর্মরত সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

‎তাদের বিবৃতিতে আরো জানান, গত সোমবার (২ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (০৫ মার্চ) মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। তবে নির্বাচন ছাড়াই প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাহাদাত হোসেন অনুকে সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহমুদুর রহমান নাজিদকে সাধারণ সম্পাদক করার জন্য চাপ প্রয়োগ করে ছাত্রদল, ছাত্রশিবির, বিশ্ববিদ্যালয় প্রশাসনের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ কর্মকর্তা, মার্কেটিং ও ইতিহাস বিভাগের দুই অধ্যাপক। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর অনু, বাসসের নাজিদ, জনকণ্ঠের জিলন, সমিতির বহিষ্কৃত সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য মিলন ছাত্রদলের নেতাকর্মী নিয়ে জোর পূবর্ক সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রবেশ করে হট্টগোল শুরু করে ও এরপর সমিতির সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক গুরুতর আহত হন। পরবর্তীতে আহতদের রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎এ ঘটনায় সকল সাংবাদিক সংগঠনগুলো জানান, সাংবাদিকদের ওপর হামলা শুধু একটি সংগঠনের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন। বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার পরিবেশে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত।

‎তারা আরো জানান, হামলার পূর্বমুহূর্তে ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এতে ঘটনাটি পরিকল্পিত কিনা তা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ঘটনার যথাযথ তদন্ত করে সত্য উদঘাটন করা জরুরি।

‎সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন বলেন, গত ২ মার্চ সাংবাদিক সমিতির ২০২৬ সেশনের তফসিল ঘোষণা করা হয়। নিয়মতান্ত্রিক উপায়েই আজ মনোনয়ন সংগ্রহের দিন ছিলো। কিন্তু গতকাল রাত থেকেই ছাত্রদলের বিভিন্ন মহল থেকে হুমকি দিয়ে দেওয়া হচ্ছিলো। আজ স্বাভাবিক ভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা হচ্ছিলো। এরই মধ্যে ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা এসে সমিতিতে অবস্থানরত সাংবাদিকদের উপর হামলা চালায়। বর্তমানে আমাদের ১০ জন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

‎এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন -২০২৬ এর একক নেতৃত্ব নিতে বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের চাপ প্রদান করে ছাত্রদল। পরবর্তীতে ছাত্রদলের প্রস্তাবে রাজি না হওয়াতে জোর পূর্বক সমিতি দখল করতে আসেন ছাত্রদল। 

‎উল্লেখ্য, সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ২ মার্চ। তফশিল অনুযায়ী ৫ মার্চ মনোনয়ন সংগ্রহ ও প্রত্যাহার এবং আগামী ৮ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

সরকারি বাঙলা কলেজে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণ-ইফতার

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

সর্বাধিক পঠিত

শহীদ ওসমান হাদির আঁকা গ্রাফিতি মুছে ফেলেছে রামেক প্রশাসন

জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাস ক্লিনআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর

রাত পোহালেই জকসু নির্বাচন, ভোট শুরু সকাল সাড়ে ৮টা থেকে

সরকারি বাঙলা কলেজে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

চাকসু নির্বাচন: ছিলেন ছাত্রলীগ কর্মী, এখন ছাত্রদলের জিএস প্রার্থী

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

চবিতে ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগ, আটক ২

রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ