ছাত্রদলের শাকসু নির্বাচন বন্ধের দাবি প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

Post Image


বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল কর্তৃক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) বন্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিতে হবে’, ‘ঢাকায় বসে শাকসু বন্ধ করা যাবে না’, ‘স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত রয়েছে।

বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, আমাদের কথা ছিল ২০ তারিখে উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন হবে। কিন্তু একটি মহল একদিকে শাকসুর পক্ষে কথা বলে, আবার তাদের কেন্দ্রীয় নেতারা শাকসু বন্ধের দাবিতে বিক্ষোভ করে। এটি দ্বিচারিতা ছাড়া কিছু নয়। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যথেষ্ট দুর্বলতা দেখিয়েছেন।

এজন্যই শাকসু আজ এই অবস্থায় এসেছে। বারবার বাধার মুখে পড়ছে। আপনারা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ান। নিজেদেরকে ঘৃণার পাত্রে পরিণত করবেন না। অন্যথায় শিক্ষার্থীরা এর কঠোর পদক্ষেপ নেবে। এজন্য আপনাদের বলছি, আমাদের অভিভাবক হয়ে যথাসময়ে শাকসু আয়োজন করুন। কোনো মববাজ বা বিশৃঙ্খলাকারীদের কাছে মাথা নত না করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, গ্রেপ্তারে আল্টিমেটাম

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টায়ও গঠন হয়নি তদন্ত কমিটি

রাবিতে সাংবাদিক পিটিয়ে ছাত্রদল নেতা বললেন— ‘গুপ্ত শিবিরছানাদের প্রতিহত করা হয়েছে’

সিসিটিভির হার্ডডিস্ক সাংবাদিকদের হাতে তুলে দিলেন রাবি প্রভোস্ট

রাবি প্রশাসনের মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা

‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ছবি-ভিডিওতে ছাত্রদল, দায় দিচ্ছে শিবিরকে’

রাবিতে শিক্ষার্থী ও সাংবাদিকের উপর ছাত্রদলের হামলা, আহত ৪

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজসহ দুই নেতাকে বহিষ্কার

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ