সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী

ডাকসু নেতার ‘দাঁত ফেলে’দেওয়ার হুমকি ছাত্রদল নেতার

Post Image

ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ডাকসু নেতারা দাবি, মো. আলাউদ্দিন নামে এক ছাত্রদল নেতা ও তার সহযোগীরা ‘দাঁত না রাখার’ হুমকি দিয়েছেন।

এছাড়াও হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজসহ ছাত্রদল নেতা মারতে উদ্যত হন বলেও দাবি করেন মুসাদ্দিক।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, বুধবার বেলা ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে কলা ভবনের পেছনের ফটকের সামনে দিয়ে তিনি ক্লাসে যাচ্ছিলেন, তখন আলাউদ্দিনসহ আরও কয়েকজন তার পথ রোধ করেন।

‘পথরোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি, কী হইছে ভাই? আপনি কে? আমি উনাকে চিনতে পারছিলাম না। সে আমাকে প্রথমেই বলে যে তুই আমাকে চিনতে পারতেছিস না? অকথ্য ভাষায় গালিগালাজ করে; তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না,’ বলেন মুসাদ্দিক।

ডাকসুর সাহিত্য সম্পাদক আরও অভিযোগ করেন, আলাউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে মারতে উদ্যত হন। এ সময় সঙ্গীরা তাকে সরিয়ে নিলেও বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করেন এবং যাওয়ার সময় হুমকি দেন।


অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন বলেন, ‘আমি মুসাদ্দিককে বলেছি, তুমি আমার নামে যে মিথ্যা কথা লিখেছ, আমিও তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র। আমার নামে যে ভুয়া কথাগুলা, মিথ্যা প্রপাগাণ্ডা কেন ছড়িয়েছে, এ কথার জবাব চেয়েছি শুধু তার কাছে।’ এই জবাব চাওয়া কোনো অন্যায় কি না, সে প্রশ্ন রাখেন তিনি।


ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিভিন্ন রাজনৈতিক মামলার কারণে প্রথমবার পড়াশোনা করতে না পারায় তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে পুনঃর্ভর্তি হন। তারপর ২০২৩-২৪ সেশনে দ্বিতীয়বারের মতো আবার ভর্তি হন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা জুনে

ডাকসু নেতার ‘দাঁত ফেলে’দেওয়ার হুমকি ছাত্রদল নেতার

সিডব্লিউএফ এর উদ্যোগে ওর্য়াকশপ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন

ছাত্ররাজনীতিতে যুক্ত হতে অস্বীকৃতি, পাবিপ্রবিতে সিনিয়রদের বিরুদ্ধে জুনিয়রদের মারধরের অভিযোগ

ছাত্ররাজনীতিতে যুক্ত হতে অস্বীকৃতি, পাবিপ্রবিতে সিনিয়রদের বিরুদ্ধে জুনিয়রদের মারধরের অভিযোগ

“জাবি ছাত্রী হলে মাদকসহ শিক্ষার্থী আটক”

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

সর্বাধিক পঠিত

বিএনডিপির কমিটি গঠন: নেতৃত্বে ফাহাদ-আতফান

ছাত্রদলের শাকসু নির্বাচন বন্ধের দাবি প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ৫ যবিপ্রবি শিক্ষার্থী আহত

ছাত্র সংসদ নির্বাচনগুলোতে গণতন্ত্রের বিজয় হয়েছে: সাদিক কায়েম

জবি সাংবাদিক সমিতিতে হামলা: ১১ সাংবাদিক সংগঠনের প্রতিবাদ

মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিক দরকার: সাদিক কায়েম

২০২৬ সালে বিদ্যালয়ে সরকারি ছুটি ৬৪ দিন, তালিকা দেখুন

শিক্ষার্থীদের বিক্ষোভে সায়েন্সল্যাবে যান চলাচল বন্ধ

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ