শিক্ষার্থীদের বিক্ষোভে সায়েন্সল্যাবে যান চলাচল বন্ধ

Post Image

রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিলটি ঢাকা কলেজ থেকে বের হয়। এ সময় সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিক্ষোভ আয়োজকরা জানায়, মিছিলটি ঢাকা কলেজ থেকে বের হয়ে সায়েন্সল্যাবের মোড় ঘুরে ইডেন মহিলা কলেজ হয়ে ঢাকা কলেজের সামনে দিয়ে প্রদক্ষিণ করে। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাত কলেজের সমন্বয়ে গঠিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে আইনটির খসড়া অনুযায়ী দ্রুত অধ্যাদেশ জারি করা অপরিহার্য। তারা বলেন, অধ্যাদেশ ছাড়া প্রশাসনিক কাঠামো, পরীক্ষা ব্যবস্থা, ডিগ্রির বৈধতা—সবকিছুই ঝুলে আছে। এতে আমাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ছে।

শিক্ষার্থীরা দ্রুত সমাধানের জন্য রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড