চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

Post Image


ব্যস্ত সূচীতে আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। একদিন আগেই নির্ধারিত করা হয়েছে সূচী ও ভেন্যু। আজ শনিবার সাদা পোশাকের সিরিজের জন্য শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা করে নিয়েছে চারজন নতুন মুখ।


বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে ডাক পাওয়া চার নতুন মুখ হলো আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। এই সিরিজ দিয়েই পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে অভিষেক হবে সরফরাজ আহমেদের। তার নেতৃত্বেই ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন উমর গুল।


টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ২৭ এপ্রিল থেকে করাচিতে ক্যাম্প শুরু করবে দলে থাকা ক্রিকেটাররা। ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশের বিমানে চড়বে সফরকারীরা। পর দিন ঢাকায় পা রাখবে তারা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল হবে ৩ মে। টেস্ট দলের কেউ ফাইনাল খেললে পরবর্তীতে বাংলাদেশে আসবেন।


বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে। ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


পাকিস্তানের টেস্ট স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল।

সর্বশেষ খবর

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

সর্বাধিক পঠিত

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালককে বিসিবির শোকজ

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই

মেসির সাত মিনিটের মাস্টারক্লাস!

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

মোস্তাফিজের পরিবর্তে আইপিএল খেলে বিপদে তারকা

নারী কাবাডি দলের ব্রোঞ্জ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন